উচ্চ সিসির গাড়ির দাম বাড়বে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম কর বাড়ানো হয়েছে। ফলে আগামীতে উচ্চ সিসির গাড়ির দাম বাড়বে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরযানের জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি। এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী উচ্চ সিসির গাড়ি থেকে বাড়তি অর্থ আয়ের পরিকল্পনা করেছেন। এ জন্য অগ্রিম কর বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে ১ হাজার ৫০০ সিসির নিচের ব্যক্তিগত গাড়ির জন্য অগ্রিম কর অপরিবর্তিত রেখে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা এবং ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা অগ্রিম কর বহাল থাকবে। তবে ২ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানো হয়েছে। ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির অগ্রিম

উচ্চ সিসির গাড়ির দাম বাড়বে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম কর বাড়ানো হয়েছে। ফলে আগামীতে উচ্চ সিসির গাড়ির দাম বাড়বে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরযানের জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি।

এই বাজেটের অর্থ সংগ্রহ করতে অর্থমন্ত্রী উচ্চ সিসির গাড়ি থেকে বাড়তি অর্থ আয়ের পরিকল্পনা করেছেন। এ জন্য অগ্রিম কর বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে ১ হাজার ৫০০ সিসির নিচের ব্যক্তিগত গাড়ির জন্য অগ্রিম কর অপরিবর্তিত রেখে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা এবং ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা অগ্রিম কর বহাল থাকবে।

তবে ২ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে করের হার বাড়ানো হয়েছে। ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির অগ্রিম কর বর্তমান ১ লাখ ২৫ হাজার টাকা। এটাকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। একইভাবে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে কর ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বর্তমানে সাড়ে ৩ হাজার সিসির বেশি সব ধরনের গাড়ির জন্য ২ লাখ টাকা অগ্রিম কর নির্ধারিত থাকলেও আগামী অর্থবছরে এ শ্রেণিতে নতুন স্তরভিত্তিক কাঠামো চালু করা হয়েছে। এর আওতায় সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৪ লাখ টাকা এবং সাড়ে ৪ হাজার সিসির বেশি ক্ষমতার গাড়ির জন্য ৫ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।

অন্যদিকে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এ করের পরিমাণ ৩০ হাজার টাকা।

এদিকে বৈদ্যুতিক মোটরযানকে নতুন করে অগ্রিম করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে ২০১ থেকে ৩০০ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটরযানের জন্য ৫০ হাজার টাকা, ৩০১ থেকে ৪০০ কিলোওয়াট ক্ষমতার মোটরযানের জন্য ৭৫ হাজার টাকা এবং ৪০১ কিলোওয়াটের বেশি ক্ষমতার মোটরযানের জন্য ১ লাখ টাকা অগ্রিম কর আরোপ করা হয়েছে।

এমএএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow