উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ পরিবর্তন

নারী এশিয়ান কাপে বাংলাদেশের আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন করেছেন কোচ পিটার বাটলার।  বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমা। অসংখ্য সাফল্যের নায়ক। এশিয়ান কাপে খেলার সুযোগ পাচ্ছেন না। টানা তিন ম্যাচেই মিলি আক্তারকে একাদশে রেখেছেন কোচ বাটলার।  ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিমকে গত ম্যাচে একাদশের বাইরে রেখেছিলেন। আজ তাকে আইরিনের পরিবর্তে আবার একাদশে ফিরিয়েছেন। প্রথম ম্যাচে একাদশে থাকা উমহেলা মারমাও ফিরেছেন একাদশে। সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রহমান গত দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ একাদশে সুযোগ পেয়েছেন। গত ম্যাচে একাদশে থাকা শামসুন্নাহার ও নবীরন আজ একাদশে নেই।  বাংলাদেশ প্রথম ম্যাচে প্রথাগত স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আজকের ম্যাচটি উজবেকিস্তানের বিপক্ষে জিতলে অনেক সম্ভাবনার। তাই কোচ আক্রমণভাগে শক্তি বাড়িয়েছেন। অতি মাত্রায় রক্ষণের বিপক্ষে বাটলার। বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন ইরানি মানহাজ। অস্ট্রেলিয়ার পার্থে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের ম্যাচের সময় পার্থ সময় বিকেল পাঁচটা। আজ সোমবার কর

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ পরিবর্তন

নারী এশিয়ান কাপে বাংলাদেশের আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন করেছেন কোচ পিটার বাটলার। 

বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমা। অসংখ্য সাফল্যের নায়ক। এশিয়ান কাপে খেলার সুযোগ পাচ্ছেন না। টানা তিন ম্যাচেই মিলি আক্তারকে একাদশে রেখেছেন কোচ বাটলার। 

ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিমকে গত ম্যাচে একাদশের বাইরে রেখেছিলেন। আজ তাকে আইরিনের পরিবর্তে আবার একাদশে ফিরিয়েছেন। প্রথম ম্যাচে একাদশে থাকা উমহেলা মারমাও ফিরেছেন একাদশে। সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রহমান গত দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ একাদশে সুযোগ পেয়েছেন। গত ম্যাচে একাদশে থাকা শামসুন্নাহার ও নবীরন আজ একাদশে নেই। 

বাংলাদেশ প্রথম ম্যাচে প্রথাগত স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আজকের ম্যাচটি উজবেকিস্তানের বিপক্ষে জিতলে অনেক সম্ভাবনার। তাই কোচ আক্রমণভাগে শক্তি বাড়িয়েছেন। অতি মাত্রায় রক্ষণের বিপক্ষে বাটলার। বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন ইরানি মানহাজ।

অস্ট্রেলিয়ার পার্থে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের ম্যাচের সময় পার্থ সময় বিকেল পাঁচটা। আজ সোমবার কর্মব্যস্ত দিন থাকায় অনেকে কাজ শেষ করে স্টেডিয়ামমুখো হবেন। 

বাংলাদেশ একাদশ : 

মিলি আক্তার (গোলরক্ষক ), আফিদা খন্দকার, শামসুন্নাহার, শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা,আনিকা, উমহেলা মারমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow