উটপাখি ও এমুর বড় ডিম দেখতে ভিড় বেড়েছে পার্কে

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে সম্প্রতি উটপাখি ও এমু পাখি ডিম পেড়েছে। খবরটি ছড়িয়ে পড়লে বিশাল এই দুই প্রজাতির পাখির বড় ডিম দেখতে ভিড় বেড়েছে পার্কটিতে। বার্ড পার্ক সূত্র জানায়, দেশের একমাত্র বার্ড পার্ক হচ্ছে এটি। পার্কটিতে দুটি উটপাখি ও দুটি এমু রয়েছে আলাদা খাঁচায়। সম্প্রতি উটপাখি দুটি ও এমু পাখি একটি ডিম দেয়। এর মধ্যে উটপাখির ধূসর রঙের দুটি এবং এমুর একটি সবুজাভ-নীলচে রঙের ডিম বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করে রাখা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিশাল পাখিগুলোর ডিম দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। জানা যায়, উটপাখি পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী জীবিত পাখি। পূর্ণবয়স্ক একটি উটপাখির উচ্চতা আট থেকে ১০ ফুট এবং ওজন ৬৩ থেকে ১৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। ভারী শরীরের কারণে ডানা থাকলেও এরা উড়তে পারে না, তবে ঘণ্টায় প্রায় ৭০ কিমি বেগে দৌড়াতে সক্ষম। উটপাখির একটি ডিমের ওজন দেড় কেজির বেশি হয়, যা প্রায় দুই ডজন দেশি মুরগির ডিমের সমান। এরা মূলত আফ্রিকার তৃণভূমি, সাভানা ও শুষ্ক অঞ্চলে বসবাস করে। অন্যদিকে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি এমুর আদি নিবাস অস্ট্রেলিয়ায়।

উটপাখি ও এমুর বড় ডিম দেখতে ভিড় বেড়েছে পার্কে

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে সম্প্রতি উটপাখি ও এমু পাখি ডিম পেড়েছে। খবরটি ছড়িয়ে পড়লে বিশাল এই দুই প্রজাতির পাখির বড় ডিম দেখতে ভিড় বেড়েছে পার্কটিতে।

বার্ড পার্ক সূত্র জানায়, দেশের একমাত্র বার্ড পার্ক হচ্ছে এটি। পার্কটিতে দুটি উটপাখি ও দুটি এমু রয়েছে আলাদা খাঁচায়। সম্প্রতি উটপাখি দুটি ও এমু পাখি একটি ডিম দেয়। এর মধ্যে উটপাখির ধূসর রঙের দুটি এবং এমুর একটি সবুজাভ-নীলচে রঙের ডিম বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করে রাখা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিশাল পাখিগুলোর ডিম দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।

জানা যায়, উটপাখি পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী জীবিত পাখি। পূর্ণবয়স্ক একটি উটপাখির উচ্চতা আট থেকে ১০ ফুট এবং ওজন ৬৩ থেকে ১৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। ভারী শরীরের কারণে ডানা থাকলেও এরা উড়তে পারে না, তবে ঘণ্টায় প্রায় ৭০ কিমি বেগে দৌড়াতে সক্ষম। উটপাখির একটি ডিমের ওজন দেড় কেজির বেশি হয়, যা প্রায় দুই ডজন দেশি মুরগির ডিমের সমান। এরা মূলত আফ্রিকার তৃণভূমি, সাভানা ও শুষ্ক অঞ্চলে বসবাস করে।

অন্যদিকে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি এমুর আদি নিবাস অস্ট্রেলিয়ায়। উড়তে অক্ষম এই পাখির উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট এবং ওজন ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। স্ত্রী এমু সাধারণত গাঢ় সবুজ বা নীলাভ-সবুজ রঙের আকর্ষণীয় ডিম পাড়ে, যার ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। উটপাখির ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও এমুর ডিমে পুরুষ পাখি নিজেই তা দিয়ে থাকে।

দর্শনার্থী কামরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বার্ড পার্কে উটপাখি ও এমু পাখি ডিম দিয়েছে। যেহেতুে সবচেয়ে বড় প্রজাতির পাখি তাই তাদের ডিমও বড়। বড় ডিম দেখে অনেক কৌতূহল লাগছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী বলেন, পার্কে উটপাখি ও এমুর ডিম দেওয়ার ঘটনাটি অত্যন্ত আনন্দের। আমাদের পার্কে অনেক প্রজাতির পাখি ও প্রাণী আছে।

তিনি আরও বলেন, আমরা কৃত্রিম উপায়ে বা প্রাকৃতিক নিয়মে এসব ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তোলার আশা করছি। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে ডিমগুলো বর্তমানে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে।

বার্ডপার্ক দেশের অন্যতম বৃহৎ পরিবেশবান্ধব পাখি উদ্যান এটি। এখানে উটপাখি ও এমু ছাড়াও ময়ূর, টার্কি, ব্ল্যাক সোয়ান, চিত্রা হরিণ, রাজহাঁস, চীনাহাঁসসহ নানা প্রজাতির দেশি-বিদেশি প্রায় ৭০ প্রজাতির পাখি ও প্রাণী রয়েছে।

মাহিদুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow