উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ ডিবির হাতে গ্রেফতার যুবক
রাজধানীর উত্তরখান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতার যুবকের নাম- মো. নাদিম মাহমুদ (২৭)। রোববার (১৬ আগস্ট) লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) পার্থ প্রতিম বিশ্বাস এ তথ্য জানান। আরও পড়ুন ডিএমপির অতিরিক্ত কমিশনার / অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উত্তরখান এলাকায় একটি অভিযান চালায় লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাদিম একজন পেশাদার মাদক কারবারি জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেআর/এএমএ
রাজধানীর উত্তরখান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।
গ্রেফতার যুবকের নাম- মো. নাদিম মাহমুদ (২৭)।
রোববার (১৬ আগস্ট) লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) পার্থ প্রতিম বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উত্তরখান এলাকায় একটি অভিযান চালায় লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাদিম একজন পেশাদার মাদক কারবারি জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেআর/এএমএ
What's Your Reaction?
