উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০

  রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল (৩৮), মো. নাসিম মাহমুদ (৩৫), আব্দুল কুদ্দুস (২৭), মো. আবদুর রহমান নিপু, জালাল উদ্দিন ভুইয়া জুয়েল (৪০), মো. সম্পদ মিয়া (২৮), মো. সাইফুল ইসলাম (২০), মো. মেহেদী (১৯), মো. আ. মোমিন (৩২), মো. জয়নাল আবেদীন (৩০), মো. ইউসুফ (২৬), মো. শামীম (২১), মো. শাহিন উদ্দিন ফরহাদ (৩০), মো. ইনচান (২৫), মোসলিম (৩৫), রনি বেপারী (২০), মো. আজাদ (২৮), আব্দুল মজিদ (২০), মো. রুবেল (৩০) ও স্বপন দাস (৪৫)। নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০

 

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল (৩৮), মো. নাসিম মাহমুদ (৩৫), আব্দুল কুদ্দুস (২৭), মো. আবদুর রহমান নিপু, জালাল উদ্দিন ভুইয়া জুয়েল (৪০), মো. সম্পদ মিয়া (২৮), মো. সাইফুল ইসলাম (২০), মো. মেহেদী (১৯), মো. আ. মোমিন (৩২), মো. জয়নাল আবেদীন (৩০), মো. ইউসুফ (২৬), মো. শামীম (২১), মো. শাহিন উদ্দিন ফরহাদ (৩০), মো. ইনচান (২৫), মোসলিম (৩৫), রনি বেপারী (২০), মো. আজাদ (২৮), আব্দুল মজিদ (২০), মো. রুবেল (৩০) ও স্বপন দাস (৪৫)।

নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow