উত্তরায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর উত্তরা থানার জসীমউদ্দীন রোডে ইউ-টার্ন মোড়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মো. আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন রমনায় এসি মেরামত করার সময় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু নিহতের ভাতিজা মো. পরশ জানান, বুধবার রাতে গ্যারেজের কাজ শেষ করে গাজীপুর কোনাবাড়ীর বাসায় ফেরার উদ্দেশে বের হন আনোয়ারুল হক। রাত ৯টার দিকে তিনি উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে। তিনি জানান, আমাদের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন। ঢাকা ম

উত্তরায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর উত্তরা থানার জসীমউদ্দীন রোডে ইউ-টার্ন মোড়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মো. আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা মো. পরশ জানান, বুধবার রাতে গ্যারেজের কাজ শেষ করে গাজীপুর কোনাবাড়ীর বাসায় ফেরার উদ্দেশে বের হন আনোয়ারুল হক। রাত ৯টার দিকে তিনি উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করে।

তিনি জানান, আমাদের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কেএএ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow