উদ্বোধনী ম্যাচে স্কালোনির বিতর্কিত সিদ্ধান্ত!

  ২০২৬ ফিফা বিশ্বকাপে পাঁচদিনের নাটকীয় ও ঘটনাবহুল খেলার পর এবার মাঠে নামার পালা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। গ্রুপ জে-র প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় তারা আলজেরিয়ার মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির দল। এবার আর্জেন্টিনা তাদের ২০২২ বিশ্বকাপ শুরুর স্মৃতি ভুলতে চায়। কাতার বিশ্বকাপে তারা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল। এবার তেমন অঘটন এড়াতে কোচ লিওনেল স্কালোনিকে সম্ভাব্য সেরা একাদশ নামাতে হবে। যদিও সেটি পুরোপুরি সম্ভব হচ্ছে না। কারণ হুলিয়ান আলভারেজ এখনও ৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন এবং লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো সামান্য চোটে ভুগছেন। তবে প্রায় সবাই খেলার জন্য প্রস্তুত, আর স্কালোনিও বড় সিদ্ধান্ত নিতে সময় নষ্ট করেননি। ২০২১ সাল থেকে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিজ্ঞ সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্দি আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকবেন না। তার পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজকে ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সেন্টার-ব্যাক জুটিতে খেলবেন বলে জানা গেছে। ২০

উদ্বোধনী ম্যাচে স্কালোনির বিতর্কিত সিদ্ধান্ত!

 

২০২৬ ফিফা বিশ্বকাপে পাঁচদিনের নাটকীয় ও ঘটনাবহুল খেলার পর এবার মাঠে নামার পালা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। গ্রুপ জে-র প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় তারা আলজেরিয়ার মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির দল।

এবার আর্জেন্টিনা তাদের ২০২২ বিশ্বকাপ শুরুর স্মৃতি ভুলতে চায়। কাতার বিশ্বকাপে তারা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল।

এবার তেমন অঘটন এড়াতে কোচ লিওনেল স্কালোনিকে সম্ভাব্য সেরা একাদশ নামাতে হবে। যদিও সেটি পুরোপুরি সম্ভব হচ্ছে না। কারণ হুলিয়ান আলভারেজ এখনও ৯০ মিনিট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন এবং লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো সামান্য চোটে ভুগছেন। তবে প্রায় সবাই খেলার জন্য প্রস্তুত, আর স্কালোনিও বড় সিদ্ধান্ত নিতে সময় নষ্ট করেননি।

২০২১ সাল থেকে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিজ্ঞ সেন্টার-ব্যাক নিকোলাস ওতামেন্দি আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকবেন না। তার পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজকে ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সেন্টার-ব্যাক জুটিতে খেলবেন বলে জানা গেছে।

২০১৮ সালের বিশ্বকাপ থেকে শুরু করে আর্জেন্টিনার প্রতিটি বিশ্বকাপ ম্যাচেই ওতামেন্দি শুরুর একাদশে ছিলেন। এছাড়া ২০১০ বিশ্বকাপেও আর্জেন্টিনার শেষ তিনটি ম্যাচে তিনি শুরু করেছিলেন। তবে ২০১৪ বিশ্বকাপে কোচ আলেহান্দ্রো সাবেয়া তাকে দলে নেননি। এরপর তিনি আবার জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।

ওতামেন্দি ২০১৮ এবং ২০২২—উভয় বিশ্বকাপেই আর্জেন্টিনার হয়ে প্রতিটি মিনিট মাঠে ছিলেন। মাঠে তার নেতৃত্ব ও উপস্থিতি আর্জেন্টিনা মিস করবে, তবে তরুণ মার্তিনেজের জন্য জায়গা করে দেওয়ার সময়টাও সম্ভবত এসে গেছে।

ওতামেন্দির বর্তমান বয়স ৩৮। দ্রুতগতির প্রতিপক্ষের বিরুদ্ধে তাকে সমস্যায় পড়তে হতে পারে। আলজেরিয়ার দলে বেশ কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছে, তাই এই ম্যাচে স্কালোনির তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত যৌক্তিক বলেই মনে হয়।

তবে তুলনামূলক লম্বা গড়নের অস্ট্রিয়া দলের বিপক্ষে ওতামেন্দিকে আবার শুরুর একাদশে দেখা যেতে পারে। কিন্তু যদি ২৮ বছর বয়সী মার্তিনেজ ভালো খেলেন এবং রোমেরোর সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারেন, তাহলে পুরো টুর্নামেন্টজুড়ে বাঁ-দিকের সেন্টার-ব্যাকের স্থানটি তারই হয়ে যেতে পারে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow