উন্নয়ন চুক্তির আগে নিতে হবে স্থানীয় সরকার বিভাগের অনুমতি
দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে যে কোনো উন্নয়ন চুক্তি করার আগে স্থানীয় সরকার বিভাগের অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা সংস্থাগুলোর সঙ্গে করা চুক্তিও অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। সিটি কর্পোরেশন-১ শাখার জারি করা এ নির্দেশনায় বলা হয়, দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদন করছে। তবে এসব চুক্তির অনেকগুলোই স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়াই করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অনুমতি ব্যতীত এ ধরনের চুক্তি সম্পাদন করাকে সরকারি নীতিমালা ও বিধিনিষেধের পরিপন্থি বলেও উল্লেখ করা হয় নির্দেশনায়। নির্দেশনায় আরো বলা হয়, যে কোনো অবকাঠামো নির্মাণ, কারিগরি সহায়তা বা উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে দেশি-বিদেশি সংস্থার সঙ্গে সম্পাদিত চুক্তি সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এখন থেকে যে কোনো উন্নয়ন চুক্তি সম্পাদিত হওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট সিটি কর্
দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে যে কোনো উন্নয়ন চুক্তি করার আগে স্থানীয় সরকার বিভাগের অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা সংস্থাগুলোর সঙ্গে করা চুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।
সম্প্রতি এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
সিটি কর্পোরেশন-১ শাখার জারি করা এ নির্দেশনায় বলা হয়, দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদন করছে। তবে এসব চুক্তির অনেকগুলোই স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়াই করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের অনুমতি ব্যতীত এ ধরনের চুক্তি সম্পাদন করাকে সরকারি নীতিমালা ও বিধিনিষেধের পরিপন্থি বলেও উল্লেখ করা হয় নির্দেশনায়।
নির্দেশনায় আরো বলা হয়, যে কোনো অবকাঠামো নির্মাণ, কারিগরি সহায়তা বা উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে দেশি-বিদেশি সংস্থার সঙ্গে সম্পাদিত চুক্তি সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এখন থেকে যে কোনো উন্নয়ন চুক্তি সম্পাদিত হওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ও পৌরসভাকে স্থানীয় সরকারের অনুমতি নিতে হবে।
এছাড়া, অনুমতি ছাড়া কোনো সিটি করপোরেশন বা পৌরসভা উন্নয়ন চুক্তি করে থাকলে তার বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?