উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ  রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ 

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow