উল্টোপথে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ফিলিং স্টেশনে উল্টোপথে মোটরসাইকেল নিয়ে তেল নিতে গিয়ে এক পুলিশ সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল  ১১টার দিকে  আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ। আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম  সিরিয়াল ও নিয়ম ভঙ্গ করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে গেলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আইন অমান্যের দায়ে আরও দুইজনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসাররাও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রশাসনের কিছু লোকজন তাদের নির্দেশনা মান্য করছেন না এবং জোর করে তেল নেয়ার চেষ্টা করছেন। তারা আরও দাবি করেন, এ পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পক্ষ থেকে যথাযথ দায়িত্ব পালন করা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

উল্টোপথে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ফিলিং স্টেশনে উল্টোপথে মোটরসাইকেল নিয়ে তেল নিতে গিয়ে এক পুলিশ সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল  ১১টার দিকে  আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহ।

আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম  সিরিয়াল ও নিয়ম ভঙ্গ করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে গেলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আইন অমান্যের দায়ে আরও দুইজনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসাররাও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রশাসনের কিছু লোকজন তাদের নির্দেশনা মান্য করছেন না এবং জোর করে তেল নেয়ার চেষ্টা করছেন। তারা আরও দাবি করেন, এ পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পক্ষ থেকে যথাযথ দায়িত্ব পালন করা হচ্ছে না।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow