উল্লাপাড়ায় ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার (২১ মে) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সলঙ্গা ইউনিয়নের ২ হাজার ৭০২ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম খান বলেন, ১০ কেজি চাল সামান্য তার পরেও সরকারের দেওয়া এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সোহেল আরমান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। অপরদিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতারণ করা হয়।

উল্লাপাড়ায় ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় সলঙ্গা ইউনিয়নের ২ হাজার ৭০২ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম খান বলেন, ১০ কেজি চাল সামান্য তার পরেও সরকারের দেওয়া এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সোহেল আরমান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অপরদিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতারণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow