উৎসবমুখর পরিবেশে খুলনায় ভোটগ্রহণ শুরু
খুলনার ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালে থেকেই খুলনার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনার ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে পুলিশের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আনসার ও ভিডিপির মোট ১৮ হাজার ৬২৪ সদস্য কর্মরত থাকবেন। টহল দল ২০ মিনিট পরপর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে এবং কোনো
খুলনার ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকালে থেকেই খুলনার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনার ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে পুলিশের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আনসার ও ভিডিপির মোট ১৮ হাজার ৬২৪ সদস্য কর্মরত থাকবেন। টহল দল ২০ মিনিট পরপর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?