উৎসবমুখর পরিবেশে হরিদাশকাটিতে বৃক্ষরোপণ, গ্রাম্য খেলাধুলা
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি গ্রামে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, গ্রাম্য খেলাধুলা আয়োজন করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গাছ লাগিয়ে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন। হরিদাশকাটি ফুটবল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাধীনতা সংসদের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুন, কমিটি ও ক্লাব সদস্য উৎপল দে, তপন কর, খান জাবেদ, শেখ সাহান আব্দুল্লাহ, হাসান আব্দুল্লাহ, শেখ তুহিন, শেখ মিজান, শেখ সোয়েব, খান মোবারেক হোসেন, মৃদুল, মুশফিক, রাসেল, সাকিব, শহিদুল, রকি, মামুন, আশিক, রায়হান, মাসুম, আপন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আলো
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি গ্রামে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, গ্রাম্য খেলাধুলা আয়োজন করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’।
ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গাছ লাগিয়ে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন। হরিদাশকাটি ফুটবল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাধীনতা সংসদের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুন, কমিটি ও ক্লাব সদস্য উৎপল দে, তপন কর, খান জাবেদ, শেখ সাহান আব্দুল্লাহ, হাসান আব্দুল্লাহ, শেখ তুহিন, শেখ মিজান, শেখ সোয়েব, খান মোবারেক হোসেন, মৃদুল, মুশফিক, রাসেল, সাকিব, শহিদুল, রকি, মামুন, আশিক, রায়হান, মাসুম, আপন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের উদ্বোধন করে বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন। তিনি জলবায়ুর প্রভাবে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের কারণগুলো জানেন। তাই বিএনপির নির্বাচনি ইশতেহারে বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে, পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক বাড়িতে বেশি বেশি ফলজ গাছ লাগানোর অনুরোধ করেন আনোয়ার আলদীন।
সভাপতির বক্তব্যে শেখ আল-এহসান বলেন, হরিদাশকাটি স্বাধীনতা সংসদ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ, সড়কের পাশ ও ফেলে রাখা জমিতে গাছ লাগানো হবে। উপকূলীয় দক্ষিণ অঞ্চলকে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে।
আয়োজকরা জানান, ২০০০ সালে প্রতিষ্ঠিত ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’ দীর্ঘদিন ধরে এলাকায় ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সংগঠনটি ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, দুঃস্থদের সহায়তা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও সমাজ উন্নয়ন ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
পরে দিনব্যাপী স্থানীয় তরুণদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বিকেলে হরিদাশকাটি ফুটবল মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের মাঝেও ব্যাপক উৎসাহ দেখা যায়। খেলা ঘিরে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। সন্ধ্যার পর হরিদাশকাটি স্বাধীনতা সংসদের দিনব্যাপী এই আয়োজনের বিজয়ীদের মধ্য পুরস্কার তুলে দেওয়া হয়।
What's Your Reaction?