ঋণ নিতে এসে ব্যাংক ম্যানেজারের হামলার শিকার স্বামী-স্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ব্যাংকে ঋণ নিতে এসে ম্যানেজারের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক দম্পতি। রোববার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম সরুপাই বাজারে ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী মীম আক্তারকে এক লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে গত ১৪ মার্চ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন তাদের কাছ থেকে ২৮ হাজার টাকা নেন। পরদিন রোববার দুপুরে স্বামী-স্ত্রী ঋণ নিতে ব্যাংকে গেলে ম্যানেজার ঋণ দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন হোসেন ও তার স্ত্রী মীম আক্তারের ওপর বেলাল হোসাইন হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী রিপন হোসেন বলেন, ‘আগের একটি লোনের বকেয়া ছিল ২৮ হাজার টাকা। গতকাল সেই টাকা পরিশোধ করেছি। আজ ঋণ নিতে এলে ম্যানেজার তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাংকের তিন-চারজন কর্মচারী মিলে স্ত্রীসহ আমাকে মারধর করে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করবো।’ মীম আক্তার জানান, “শাশুড়ি গত ছয় বছর ধরে এ ব্যা

ঋণ নিতে এসে ব্যাংক ম্যানেজারের হামলার শিকার স্বামী-স্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ব্যাংকে ঋণ নিতে এসে ম্যানেজারের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক দম্পতি।

রোববার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম সরুপাই বাজারে ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী মীম আক্তারকে এক লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে গত ১৪ মার্চ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন তাদের কাছ থেকে ২৮ হাজার টাকা নেন। পরদিন রোববার দুপুরে স্বামী-স্ত্রী ঋণ নিতে ব্যাংকে গেলে ম্যানেজার ঋণ দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন হোসেন ও তার স্ত্রী মীম আক্তারের ওপর বেলাল হোসাইন হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী রিপন হোসেন বলেন, ‘আগের একটি লোনের বকেয়া ছিল ২৮ হাজার টাকা। গতকাল সেই টাকা পরিশোধ করেছি। আজ ঋণ নিতে এলে ম্যানেজার তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাংকের তিন-চারজন কর্মচারী মিলে স্ত্রীসহ আমাকে মারধর করে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করবো।’

মীম আক্তার জানান, “শাশুড়ি গত ছয় বছর ধরে এ ব্যাংক থেকে নিয়মিত ঋণ নেন। আমিও এখান থেকে ঋণ নিয়েছি। আগের কিস্তির মোট ২৮ হাজার টাকা গতকাল ম্যানেজারকে দিই। তিনি আজ ঋণ নিতে আসতে বলেন। কিন্তু এসে দেখা করলে তিনি ঋণ দেবেন না বলে জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামীকে মারধর করে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়।”

স্থানীয় ব্যবসায়ী নিলয় সাহা বলেন, “আমি বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ হট্টগোল শুনে এসে দেখি এক নারী কান্নাকাটি করছেন। পরে জানতে পারি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে। এলাকাবাসী মিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শুনেছি তারা থানায় অভিযোগ করবে।”

সরুপাই এলাকার বাসিন্দা ছানোয়ার হোসেন বলেন, ‘আমার বাসার নিচেই ব্যাংকটি। দুপুরে চিৎকার-চেঁচামেচি শুনে নিচে নেমে দেখি ম্যানেজার ও গ্রাহকদের মধ্যে মারামারি হচ্ছে। এক পর্যায়ে ওই যুবক ম্যানেজারকে মারার জন্য হাতে ইট তুলে নেয়। তখন ম্যানেজার তাকে লাথি মারতে গিয়ে সিঁড়িতে পড়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক ও মাইক্রোফাইন্যান্স কর্মকর্তা বেলাল হোসাইন কোনো মন্তব্য করতে রাজি হননি।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক পুলক কুমার মজুমদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মো. সজল আলী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow