ঋণ ফেরত দেয়নি ১৫০ এজেন্সি, ৫ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

    করোনা মহামারির সময়ে সরকারের কাছ থেকে নেওয়া কর্জে হাসানা (ঋণ) ফেরত দেয়নি ১৫০টি ওমরাহ এজেন্সি। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে অর্থ ফেরত দিতে স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদারদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (৮ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চিঠিতে জানানো হয়, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত ওমরাহ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সিগুলোর জামানতের ৫০ শতাংশ অর্থ কর্জে হাসানা (ফেরতযোগ্য ঋণ) হিসেবে দেওয়া হয়েছিল। এ খাতে প্রতিটি এজেন্সিকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়। এজেন্সিগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে কর্জে হাসানা পরিশোধের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ ষষ্ঠ দফায় এ সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম হলেও ১৫০টি ওমরাহ এজেন্সি এখনো কর্জে হাসানা বাবদ গৃহীত ১০ লাখ টাকা পরিশোধ করেনি।  এ অবস্থায় চিঠিতে সংশ্লিষ্ট ১৫০টি ওমরাহ এজেন্সিকে আগামী পাঁচ কার

ঋণ ফেরত দেয়নি ১৫০ এজেন্সি, ৫ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

 

 

করোনা মহামারির সময়ে সরকারের কাছ থেকে নেওয়া কর্জে হাসানা (ঋণ) ফেরত দেয়নি ১৫০টি ওমরাহ এজেন্সি। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে অর্থ ফেরত দিতে স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদারদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে জানানো হয়, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত ওমরাহ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সিগুলোর জামানতের ৫০ শতাংশ অর্থ কর্জে হাসানা (ফেরতযোগ্য ঋণ) হিসেবে দেওয়া হয়েছিল। এ খাতে প্রতিটি এজেন্সিকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়।

এজেন্সিগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে কর্জে হাসানা পরিশোধের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ ষষ্ঠ দফায় এ সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম হলেও ১৫০টি ওমরাহ এজেন্সি এখনো কর্জে হাসানা বাবদ গৃহীত ১০ লাখ টাকা পরিশোধ করেনি।

 এ অবস্থায় চিঠিতে সংশ্লিষ্ট ১৫০টি ওমরাহ এজেন্সিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কর্জে হাসানা বাবদ নেওয়া ১০ লাখ টাকার এফডিআর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে লিয়েনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

 আরএমএম/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow