ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

রুদ্ধশ্বাস লড়াই চলছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ম্যাচের প্রথম ৪১ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে যাওয়ার চার মিনিট পরই সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও আরও বাড়ল বাংলাদেশের ভক্ত-সমর্থকদের।  প্রথমার্ধের যোগ করা সময়ে আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। এর আগে ম্যাচের ৪২ মিনিটে গোল পেয়ে গেল ভারত। করেছেন পেয়ারি জাজা। পেয়ারি জাজাকে আটকাতে ছুটে গিয়েছিলেন সুরভী। তবে ব্লক করতে পারেননি। উল্টো বল তার গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তাঁর মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow