এ যেন এক টুকরো বাংলাদেশ

বেলজিয়ামের লিয়েজ শহরের একটি পার্কে বন্ধুসভার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে যাবার পথে চলন্ত বাসে গান, কৌতুক পরিবেশন করায় প্রবাসীরা ছিল আনন্দে উচ্ছ্বসিত। পিকনিক স্পটে পৌঁছার পর দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলে। আরিফুল ইসলামের পরিচালনায় বনভোজনে অংশ নেওয়া মুক্ত পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল বিহঙ্গের মতো। দুপুরের খাবারের পর শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের চেয়ার খেলা, লুডু খেলা, পাতিল ভাঙ্গা ও পুরুষদের রশিটান প্রতিযোগিতা এবং কাপল দৌড় প্রতিযোগিতা, পিংক খেলাসহ ছিল বিভিন্ন ধরনের ইভেন্ট। আরও পড়ুন জার্মানিতে আসলে জীবন সত্যিই কি বদলে যায়? অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন- জাহাঙ্গীর আলম, রাজিব, সেলিম, সুমন, আলামিন, নইমুদ্দিন ও মাহমুদুল হাসান মম। অনুষ্ঠানে অংশ নেওয়া মাহমুদুল হাসান মম বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করবে। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেও

এ যেন এক টুকরো বাংলাদেশ

বেলজিয়ামের লিয়েজ শহরের একটি পার্কে বন্ধুসভার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে যাবার পথে চলন্ত বাসে গান, কৌতুক পরিবেশন করায় প্রবাসীরা ছিল আনন্দে উচ্ছ্বসিত।

পিকনিক স্পটে পৌঁছার পর দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলে। আরিফুল ইসলামের পরিচালনায় বনভোজনে অংশ নেওয়া মুক্ত পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল বিহঙ্গের মতো।

jagonews24

দুপুরের খাবারের পর শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের চেয়ার খেলা, লুডু খেলা, পাতিল ভাঙ্গা ও পুরুষদের রশিটান প্রতিযোগিতা এবং কাপল দৌড় প্রতিযোগিতা, পিংক খেলাসহ ছিল বিভিন্ন ধরনের ইভেন্ট।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন- জাহাঙ্গীর আলম, রাজিব, সেলিম, সুমন, আলামিন, নইমুদ্দিন ও মাহমুদুল হাসান মম।

অনুষ্ঠানে অংশ নেওয়া মাহমুদুল হাসান মম বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করবে। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা।

শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখে মনে হয়েছিল এ যেন এক টুকরো বাংলাদেশ।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow