এ সপ্তাহের ৫ দক্ষিণী সিনেমা

ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহে দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য থাকছে দারুণ সব সিনেমা। অ্যাকশন, রোমান্স, থ্রিলার থেকে শুরু করে সামাজিক বার্তায় ভরপুর—ভিন্ন স্বাদের পাঁচটি দক্ষিণী ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে প্রেক্ষাগৃহে। তারকাখচিত অভিনয়, বড় বাজেটের নির্মাণ আর টানটান গল্প নিয়ে এই ছবিগুলো ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। আজকের আয়োজনে থাকছে সেসব চলচ্চিত্রের গল্প। লিখেছেন তামজিদ হোসেন।  উইথ লাভ ভ্যালেন্টাইনস ডের আগমনী আবহে প্রেমের রঙ আরও গাঢ় করতে বড় পর্দায় আসছে নতুন রোমান্টিক ছবি ‘উইথ লাভ’। ট্যুরিস্ট ফ্যামিলি-খ্যাত বিশান জীবিন্ত ও জনপ্রিয় অভিনেত্রী অনস্বরা রাজনের জুটিতে নির্মিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ভালোবাসার বিশেষ সপ্তাহের ঠিক আগে, যা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ছবির গল্প আবর্তিত হয়েছে সত্যা ও মনিশাকে ঘিরে—দুই তরুণ-তরুণী, যাদের বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর প্রেমে। একসঙ্গে সময় কাটাতে কাটাতে তারা ফিরে তাকায় স্কুলজীবনের স্মৃতির দিকে। সেখানেই উঠে আসে এক অভিন্ন আক্ষেপ—তখন কেউই নিজের মনের কথা প্রিয় মানুষটির কাছে বলতে পারেনি। সেই অপূর্ণতা তাদের মনে তৈরি করে নতুন প্রশ্ন ও অনুভ

এ সপ্তাহের ৫ দক্ষিণী সিনেমা

ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহে দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য থাকছে দারুণ সব সিনেমা। অ্যাকশন, রোমান্স, থ্রিলার থেকে শুরু করে সামাজিক বার্তায় ভরপুর—ভিন্ন স্বাদের পাঁচটি দক্ষিণী ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে প্রেক্ষাগৃহে। তারকাখচিত অভিনয়, বড় বাজেটের নির্মাণ আর টানটান গল্প নিয়ে এই ছবিগুলো ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। আজকের আয়োজনে থাকছে সেসব চলচ্চিত্রের গল্প। লিখেছেন তামজিদ হোসেন। 

উইথ লাভ

ভ্যালেন্টাইনস ডের আগমনী আবহে প্রেমের রঙ আরও গাঢ় করতে বড় পর্দায় আসছে নতুন রোমান্টিক ছবি ‘উইথ লাভ’। ট্যুরিস্ট ফ্যামিলি-খ্যাত বিশান জীবিন্ত ও জনপ্রিয় অভিনেত্রী অনস্বরা রাজনের জুটিতে নির্মিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ভালোবাসার বিশেষ সপ্তাহের ঠিক আগে, যা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

ছবির গল্প আবর্তিত হয়েছে সত্যা ও মনিশাকে ঘিরে—দুই তরুণ-তরুণী, যাদের বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর প্রেমে। একসঙ্গে সময় কাটাতে কাটাতে তারা ফিরে তাকায় স্কুলজীবনের স্মৃতির দিকে। সেখানেই উঠে আসে এক অভিন্ন আক্ষেপ—তখন কেউই নিজের মনের কথা প্রিয় মানুষটির কাছে বলতে পারেনি। সেই অপূর্ণতা তাদের মনে তৈরি করে নতুন প্রশ্ন ও অনুভূতির ঢেউ।

অতীতের না বলা কথাগুলো আর চাপা না রেখে এবার সব প্রকাশ করার সিদ্ধান্ত নেয় সত্যা ও মনিশা। সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় এক রোমাঞ্চকর ও আবেগঘন যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তে তারা ভালোবাসার নতুন অর্থ খুঁজে পায়। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মাধন। প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি। 

অপারেশন পদ্মা

‘অপারেশন পদ্মা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে গোয়েন্দা কর্মকর্তা ভেদাকে ঘিরে, যিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নন্দী কিশোরকে হত্যার এক ভয়ংকর ষড়যন্ত্রের সন্ধান পান। এই ষড়যন্ত্রের মূলচক্রী একজন পেশাদার খুনি কুলদীপকে ভাড়া করে—যার নিশানা কখনোই ভুল হয় না।

এই হুমকি মোকাবিলায় ভেদা গঠন করেন একটি বিশেষ দল, ‘অপারেশন পদ্মা’। এই দলে রয়েছেন কৌশলবিদ মাধুরা এবং এজেন্ট ভাসু, রামনা, পদ্মা, রূপা ও অবন্তিকা।

কুলদীপ যখন ধীরে ধীরে তার লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসে, তখন দলটি জড়িয়ে পড়ে শ্বাসরুদ্ধকর নজরদারি, ছদ্মবেশী অভিযান ও মনস্তাত্ত্বিক কৌশলের খেলায়। একের পর এক গোপন রহস্য উন্মোচিত হতে থাকে, বিশ্বাস পড়ে যায় কঠিন পরীক্ষায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে এই লড়াই এগোতে থাকে  এমন একজন খুনিকে দমন করতে, যে কখনো ব্যর্থ হয় না। শেষ পর্যন্ত তারা নন্দী কিশোরকে সময়মতো রক্ষা করতে পারবে কি না, সেটাই এই ছবির মূল আকর্ষণ। 

কার্তিকেয় ভি এর পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন, নরেশ মেডি, কান্নায়াগরী রাজিথা স্যান্ডি, রণধীর বেসু, রঘুপতি রেড্ডি গুন্ডা, মন্ডলপু রাঘভায়াসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি।

 

রেড লেবেল

‘রেড লেবেল’ একটি রহস্যময় ও থ্রিলার সিনেমা, যা তামিল অঞ্চলের অন্তর্গত এক গোপন সত্যকে কেন্দ্র করে আবর্তিত। এই ছবিতে তুলে ধরা হয়েছে এক নায়কের যাত্রা, যেখানে তাকে নীরবতা আর ন্যায়ের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ছবিটি পরিচালনা করেছেন কে আর বিনোথ। অভিনয় করেছেন, লেনিন, আজমিন ইয়াসার, আরভি উদয়কুমার সহ আরও অনেকে। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি। 

ব্লাড রোজেস

হায়দ্রাবাদে নতুন এক ভীতিকর সিরিয়াল হত্যাকাণ্ড শহরবাসীকে আতঙ্কিত করেছে। ‘ব্লাড রোজেস’ সিনেমায় দেখানো হয়েছে, কিভাবে এক রহস্যময় অপরাধী শহরে মানুষ হত্যা করছে এবং প্রতিটি শিকারের একটি নির্দিষ্ট অঙ্গ অদৃশ্য হয়ে যাচ্ছে। শহরে আতঙ্ক ছড়াতে থাকলে, পুলিশ দ্রুত তদন্ত শুরু করে, অপরাধীর পরিচয় উদঘাটন এবং হত্যাকাণ্ডগুলোর মধ্যে সংযোগ খুঁজে বের করার চেষ্টা করে। প্রতিটি সূত্র ও প্রমাণ সৃষ্টি করে নতুন ধাঁধা, আর এভাবেই এগোতে থাকে সিনেমার কাহিনী। 

মান্দাতি গুরু রাজন এর পরিচালনায়  নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন, ধর্ম কীর্তিরাজ, অপ্সরা রানী, শ্রীলু প্রুদ্ধিরাজ, কিলি ক্রান্তি, সুমন, ঋষনা শ্রীনিবাস সহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি। 

আশাকাল আয়িরাম

দুই প্রজন্মের প্রতিভার মিলন নিয়ে আসছে নতুন দক্ষিণী সিনেমা “আশাকাল আয়িরাম”। সিনেমার গল্প এগিয়ে যায় একজন তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিয়ে, যার স্বপ্ন  বড় পর্দায় অভিনয় করা। হঠাৎ তার পাড়ায় একটি সিনেমা প্রোডাকশন ইউনিট শুটিং শুরু করলে সে পায় তার স্বপ্ন পূরণের সুযোগ। তবে তার বাবা, একজন সাধারণ কেরালা পরিবারের হওয়ায়, প্রথমে ছেলের এই পদক্ষেপের বিরোধী ছিলেন এবং তাকে প্রচলিত ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে বলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাবার নিজস্ব  আগ্রহ ও ছেলের স্বপ্নের প্রতি আকর্ষণ আবার জাগ্রত হয়, যা ছেলের যাত্রার সঙ্গে মিলে যায়।

এদিকে জয়রাম ও কালিদাস জয়রামকে  তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে । এর আগে কালিদাস শিশু শিল্পী হিসেবে বাবার দুই ছবিতে অভিনয় করেছিলেন।

আসন্ন এই সিনেমাটি পরিচালনা করেছেন জি প্রজিৎ। এ সিনেমায় অভিনয় করেছেন জয়রাম, কালিদাস জয়রাম, আশা শরৎ, ঈশানি কৃষ্ণা সহ আরও অনেকে, সবকিছু ঠিক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ বছরের ৬ ফেব্রুয়ারি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow