এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নারী শিক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া জান্নাত তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অমিল ধরা পড়লে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। অধ্যক্ষ জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয় হয়।  তাসফিয়া জান্নাত জানান, টেস্ট পরিক্ষায় অ

এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নারী শিক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া জান্নাত তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অমিল ধরা পড়লে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। অধ্যক্ষ জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয় হয়।  তাসফিয়া জান্নাত জানান, টেস্ট পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় ভয়ে পরিবারকে জানায়নি বিষয়টি। পরিবারকে বোঝানোর জন্য সে খালাতো ভাইয়ের সহযোগিতায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে পরীক্ষা দিতে আসে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তানজিল কবির আরও বলেন, ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দিতে আসায় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow