এআইইউবি শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ফিন্যান্স ক্লাবের যৌথ উদ্যোগে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে এআইইউবির বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির ফিন্যান্স বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক বহি শাহজাহান ও সহকারী অধ্যাপক কাজী নূর আলম। এছাড়া বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম এবং প্রভাষক ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন। প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ। সেশনগুলোতে পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক, বিনিয়োগ সচেতনতা এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। বিআইসিএম নি

এআইইউবি শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ফিন্যান্স ক্লাবের যৌথ উদ্যোগে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে এআইইউবির বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির ফিন্যান্স বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক বহি শাহজাহান ও সহকারী অধ্যাপক কাজী নূর আলম। এছাড়া বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম এবং প্রভাষক ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন। প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ। সেশনগুলোতে পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক, বিনিয়োগ সচেতনতা এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। বিআইসিএম নিয়মিতভাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ তৈরি, বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow