‘এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ রফিক। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও ছিলেন আড়ালে। বরাবরই জাতীয় দলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। অবশেষে সেই সুযোগ পেলেন সাবেক এই স্পিনার। এক বছরের চুক্তিতে মোহাম্মদ রফিককে জাতীয় দলের বিশেষেজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সঙ্গে কাজ করার ইচ্ছা পূরণ হওয়ার পর গণমাধ্যমে রফিক বলেন, ‘সত্যি বলতে আসলে আপনাদের থেকে এই খবরটি শুনেছি প্রথম। অফিসিয়াল ভাবে এখনো আসেনি তবে হয়তো চলে আসবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই এটা ভালোলাগার বিষয়, অনেক দিনের ইচ্ছা। সেই আশা আল্লাহর রহমতে পূরণ হলো। অবশ্যই ভালো লাগছে।’ রফিক বলেন, 'আলহামদুলিল্লাহ, অবশ্যই বিশেষ। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম দিন আসলে তা বিশেষ হবেই। এই কাজটার জন্য আমি এতদিন ধরে চেয়েছিলাম সেটা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা যেন সঠিকভাবে করতে পারি সেটাই পরিকল্পনা থাকবে।' রফিকের নামের আগে থাকছে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ। এ নিয়ে তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে আসলে নামের আগে যেটা থাকুক না কেন আমি চাই কাজ করতে। কে এক নাম্বার বা কে দুই নাম্বার কিংবা বিশেষ এটা আস
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ রফিক। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও ছিলেন আড়ালে। বরাবরই জাতীয় দলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। অবশেষে সেই সুযোগ পেলেন সাবেক এই স্পিনার।
এক বছরের চুক্তিতে মোহাম্মদ রফিককে জাতীয় দলের বিশেষেজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সঙ্গে কাজ করার ইচ্ছা পূরণ হওয়ার পর গণমাধ্যমে রফিক বলেন, ‘সত্যি বলতে আসলে আপনাদের থেকে এই খবরটি শুনেছি প্রথম। অফিসিয়াল ভাবে এখনো আসেনি তবে হয়তো চলে আসবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই এটা ভালোলাগার বিষয়, অনেক দিনের ইচ্ছা। সেই আশা আল্লাহর রহমতে পূরণ হলো। অবশ্যই ভালো লাগছে।’
রফিক বলেন, 'আলহামদুলিল্লাহ, অবশ্যই বিশেষ। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম দিন আসলে তা বিশেষ হবেই। এই কাজটার জন্য আমি এতদিন ধরে চেয়েছিলাম সেটা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা যেন সঠিকভাবে করতে পারি সেটাই পরিকল্পনা থাকবে।'
রফিকের নামের আগে থাকছে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ। এ নিয়ে তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে আসলে নামের আগে যেটা থাকুক না কেন আমি চাই কাজ করতে। কে এক নাম্বার বা কে দুই নাম্বার কিংবা বিশেষ এটা আসলে আমি ফলো করি না, বুঝিও না। আমাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা দেখবেন যে আমি সেটা ঠিকভাবে পালন করতে পারছি কি না।’
জাতীয় দলের কোচ হিসেবে কাজ করাটা বাড়তি চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নের জবাবে রফিক বললেন, ‘চ্যালেঞ্জটা অবশ্যই থাকছে। তবে যখন আসলে কাজ শুরু করব তখন আসলে জিনিসটা ভালো করে বলতে পারব। ইনশাআল্লাহ কাজে যোগ দেই, তারপর বলতে পারব বাকিটা। আসলে কোচিংয়ের উচ্চমানের এই জায়গায় এসে কোনকিছুই সহজ না। যত কঠিন করে দেখবেন, যত চ্যালেঞ্জ হিসেবে দেখবেন, ততই আপনার জন্য ভালো হবে। আমি চ্যালেঞ্জটা পছন্দ করি।’
জাতীয় দলে দেশি কোচ নিয়োগ হচ্ছে এ নিয়ে রফিকের ভাষ্য, 'সবথেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিবি (দেশিদের জাতীয় দলে যুক্ত করা)। আমি এখনই বলবো না বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, অনেক সিরিজ জিতবে। তবে একটা পজিটিভ যে দিকটা সেটা হলো বিসিবি লোকালদের একটা মূল্যায়নের মধ্যে নিয়ে আসছে। যেটা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে।’
শুরুতেই এক বছরের জন্য কাজের সুযোগ পেলেন রফিক। এ নিয়ে তিনি বলেন, ‘দেখেন আমি তো এখনো কাজ শুরু করিনি। আমি যখন কাজ শুরু করব তখন আসলে লম্বা সময় বা কম সময় এটা নিয়ে কথা বলতে পারব। আমাকে দায়িত্ব দিয়েছে চিন্তা ভাবনা করেই হয়তো। আগে আমার কাজটা দেখুন, তারপর আল্লাহ কোন পর্যন্ত নিয়ে যায় আমাকে সেটা দেখা যাবে।’
স্পিনের পাশাপাশি স্লগ ওভারে ব্যাট হাতে দারুণ কার্যকর ছিলেন রফিক। এখনো বিশেষ দিনের প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে চমকে দেন তিনি। যে কারণে ব্যাটাররা যদি চান তাহলে তাদের নিয়েও কাজ করতে চান রফিক, ‘যদি ব্যাটাররা মনে করে যে আমাকে তাদের দরকার বা আমার থেকে কিছু জানতে চাই। তো আমি অবশ্যই আছি ইনশাআল্লাহ, আমার থেকে যদি কোনো সাজেশন তাদের প্রয়োজন হয় করব। আর যে প্রধান কোচ এখন আছে ফিল সিমন্স তার সাথে আমি খেলেছি। চেনা জানা রয়েছে তো আশা করি খারাপ হবে না, বোঝাপড়া ভালো হবে।’
সবশেষ রফিক জানালেন এই দিনের অপেক্ষার কথা, ‘এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। যখন থেকে আমি ক্রিকেট ছেড়েছি, রানিং অবস্থায় যখন ছিলাম তখন থেকেই বলেছিলাম যে কোচিংয়ে আসতে চাই অবসরের পর। আমি কিন্তু কখনো বলিনি যে আমি সিলেক্টর হবো বা বোর্ডের হয়ে কাজ করব অফিসিয়াল পদে। আমি সবসময় কোচিং নিয়ে কাজ করতে চেয়েছি, আমি মাঠের কাজই চেয়েছি সবসময়। আলহামদুলিল্লাহ আজকে পেলাম একটু দেরিতে হলেও।’
What's Your Reaction?