এই সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেনি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমানে নির্বাচিত এই সরকার কোনো সাধারণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেনি। এই সরকারের বৈধতার মূল ভিত্তি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের জারি করা জুলাই সনদ আদেশ। নির্বাচিত সরকার যেন এই সত্যটি ভুলে না যায়। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধানের দোহাই দিয়ে যদি সংস্কার কাজ থেকে বিরত থাকা হয় বা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হয়, তবে তা গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সংসদকে পুরোনো ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে। তিনি বলেন, যেভাবে ইফতার মাহফিলে বিভিন্ন দল ঐক্যবদ্ধ হয়েছে, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আজ যে রাজনৈতিক কর্ম

এই সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেনি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমানে নির্বাচিত এই সরকার কোনো সাধারণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেনি। এই সরকারের বৈধতার মূল ভিত্তি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের জারি করা জুলাই সনদ আদেশ। নির্বাচিত সরকার যেন এই সত্যটি ভুলে না যায়।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধানের দোহাই দিয়ে যদি সংস্কার কাজ থেকে বিরত থাকা হয় বা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হয়, তবে তা গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সংসদকে পুরোনো ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে।

তিনি বলেন, যেভাবে ইফতার মাহফিলে বিভিন্ন দল ঐক্যবদ্ধ হয়েছে, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আজ যে রাজনৈতিক কর্মসূচির সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, তা সম্ভব হয়েছে হাজারো ভাই-বোনের শাহাদতের বিনিময়ে। তারা রক্ত দিয়েছিল বলেই আমরা আজ রাজপথে বুক ফুলিয়ে কথা বলতে পারছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

আরিফুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow