এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুজব বিশ্বাস না করার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি’র নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাস্তবে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে প্রকাশ করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আরও বলা হয়, ভুয়া ওই বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কিংবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো ধরনের সংশ্লিষ্টতা

এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুজব বিশ্বাস না করার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি’র নামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাস্তবে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে প্রকাশ করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

এতে আরও বলা হয়, ভুয়া ওই বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কিংবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কেউ যেন কোনো সিদ্ধান্ত না নেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এসব মাধ্যম ছাড়া অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে সবাইকে গুজব ছড়ানো ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow