এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালুর সিদ্ধান্ত স্থগিত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। এ পরীক্ষার সব কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও তাতে ইন্টারনেট সংযোগ চালুর রাখার নির্দেশ দিয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্রগুলো কে বা কারা আনবেন, তাদের তথ্যও পাঠাতে বলা হয়েছিল। গত ১ জুন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি সব কেন্দ্রের সচিবকে পাঠানো হয়েছিল। একদিন পরই সেই চিঠি বাতিল করেছে ঢাকা বোর্ড। ফলে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ থাকবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নতুন চিঠিতে যা বলছে বোর্ড ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোসংক্রান্ত চিঠি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত এপ্রিল ও মে মাসে অনুষ্

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালুর সিদ্ধান্ত স্থগিত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। এ পরীক্ষার সব কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও তাতে ইন্টারনেট সংযোগ চালুর রাখার নির্দেশ দিয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্রগুলো কে বা কারা আনবেন, তাদের তথ্যও পাঠাতে বলা হয়েছিল। গত ১ জুন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি সব কেন্দ্রের সচিবকে পাঠানো হয়েছিল।

একদিন পরই সেই চিঠি বাতিল করেছে ঢাকা বোর্ড। ফলে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ থাকবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নতুন চিঠিতে যা বলছে বোর্ড

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোসংক্রান্ত চিঠি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখা হয়। এতে নকলের প্রবণতা কমেছে। পাশাপাশি এ নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়। পরীক্ষাকেন্দ্রে এ ধরনের পদক্ষেপে পরীক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও অনেক শিক্ষাবিদক আশঙ্কা প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জাগো নিউজকে বলেন, ‘আমরা আগের চিঠিটা স্থগিত করেছি। শিগগির হয়তো আরেকটা চিঠি দেওয়া হবে।’ কী কারণে স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা অভ্যন্তরীণ বিষয়।’

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow