এইচএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী, সব প্রস্তুতি সম্পন্ন

সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৭০টি কলেজের ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথমদিন থেকেই বিষয়ভিত্তিক গুরুত্ব বিবেচনায় বোর্ডের একজন প্রতিনিধি ভিজিল্যান্স টিমে অন্তর্ভুক্ত থাকবেন। যশোর বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসি পরীক্ষা অংশ নেবেন ১ লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। গত বছর অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৮০৯। এর মধ্যে ছাত্রী ছিলেন ৫৮ হাজার ৬৩০ জন ও ছাত্র ছিল ৫৮ হাজার ১৭৯ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৬৮ জন। আর ছাত্রী বেড়েছে ১ হাজার ৫৫৯ জন এবং ছাত্র কমেছে ১ হাজার ১৯১ জন। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার পরীক্ষার্থীর মধ্যে খুলনা জেলায় ২৩ হাজার ৫৪৭ জন, বাগেরহাটে ৮ হাজার ২২৯ জন, সাতক্ষীরায় ১২ হাজার ২৭৭ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৩৮৩

এইচএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী, সব প্রস্তুতি সম্পন্ন

সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৭০টি কলেজের ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথমদিন থেকেই বিষয়ভিত্তিক গুরুত্ব বিবেচনায় বোর্ডের একজন প্রতিনিধি ভিজিল্যান্স টিমে অন্তর্ভুক্ত থাকবেন।

যশোর বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসি পরীক্ষা অংশ নেবেন ১ লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৮৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। গত বছর অংশ নিয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৮০৯। এর মধ্যে ছাত্রী ছিলেন ৫৮ হাজার ৬৩০ জন ও ছাত্র ছিল ৫৮ হাজার ১৭৯ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৬৮ জন। আর ছাত্রী বেড়েছে ১ হাজার ৫৫৯ জন এবং ছাত্র কমেছে ১ হাজার ১৯১ জন।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার পরীক্ষার্থীর মধ্যে খুলনা জেলায় ২৩ হাজার ৫৪৭ জন, বাগেরহাটে ৮ হাজার ২২৯ জন, সাতক্ষীরায় ১২ হাজার ২৭৭ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৩৮৩ জন, চুয়াডাঙ্গায় ৭ হাজার ৫৭৯ জন, মেহেরপুরে ৩ হাজার ৯১৫ জন, যশোরে ১৯ হাজার ৭৯১ জন, নড়াইলে ৪ হাজার ৬৯৯ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭০২ জন এবং মাগুরায় ৭ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭২৩ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৯৬০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৯৪ জন রয়েছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮০ হাজার ৩৬৫ জন এবং অনিয়মিত ৩৫ হাজার ৮৫৩ জন। অনিয়মিতদের মধ্যে আংশিক পরীক্ষার্থী ৩১ হাজার ১২০ জন, সব বিষয়ে অংশগ্রহণকারী ৪ হাজার ৭৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৯২৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৪২ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্র সচিবদের নিয়ে বোর্ডে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের গাফিলতি মেনে নেওয়া হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে।

মিলন রহমান/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow