এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান। সভায় উপস্থিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সাফল্য অর্জন করে আসছে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশের প্রতিফলন। এ অর্জন এএইউবির জন্য গর্বের এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। সভায় বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সেসময় এএইউবি সম্পর্কে করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসার কথা উল্লেখ করা হ
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সাফল্য অর্জন করে আসছে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশের প্রতিফলন। এ অর্জন এএইউবির জন্য গর্বের এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।
সভায় বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সেসময় এএইউবি সম্পর্কে করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসার কথা উল্লেখ করা হয়।
এছাড়া সভায় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অর্জনের বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক নকশা, নির্মাণ ও উড্ডয়ন প্রতিযোগিতায় ১৭৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪তম স্থান এবং যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৩৮টি দলের মধ্যে ৩৪তম স্থান অর্জনের বিষয় উল্লেখ করা হয়।
এছাড়া ২০২৬ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অ্যারোনটিকস ও অ্যাস্ট্রোনটিকস বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাখা হিসেবে তিন বছরের জন্য অনুমোদন পেয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় গত ১৯তম সিন্ডিকেট সভার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
২০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
What's Your Reaction?