এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের উপ-উপপরিদর্শক পদে চাকরি দেওয়ার কথা বলে ২৫ লাখ টাকার চুক্তি করে একটি প্রতারক চক্র। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। শনিবার (২০ জুন) দুপুরে পুলিশ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জানা যায়, পুলিশের উপ-উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় বসে মাদারগঞ্জের এক তরুণ। বিষয়টি জেনে ওই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মেলান্দহ উপজেলার শরিফুল ইসলাম শিশির এবং পাবনার আতাইকুলা উপজেলার রকিবুল ইসলাম রকিব। শিশির এবং রকিব ওই তরুণের চাকরির নিয়োগের নিশ্চয়তা দিয়ে ২৫ লাখ টাকার লিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং একটি ফাঁকা ব্যাংক চেক নেয়। হাতে লেখা স্ট্যাম্প এবং চেক বিনিময়ের সময় ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ জানায়, ১০০ টাকা মূল্যের ছয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং সোস্যাল ইসলামী ব্যাংকের একটি ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে। পাবনার আতাইকুলা উপজেলার রকিবুল ইসলাম রকিব বর্তমানে জামালপুর শহরের পিটিআই মোড়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তরা পুলিশের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে মোটা অংকের অর্থ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের উপ-উপপরিদর্শক পদে চাকরি দেওয়ার কথা বলে ২৫ লাখ টাকার চুক্তি করে একটি প্রতারক চক্র। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। শনিবার (২০ জুন) দুপুরে পুলিশ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

জানা যায়, পুলিশের উপ-উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় বসে মাদারগঞ্জের এক তরুণ। বিষয়টি জেনে ওই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মেলান্দহ উপজেলার শরিফুল ইসলাম শিশির এবং পাবনার আতাইকুলা উপজেলার রকিবুল ইসলাম রকিব।

শিশির এবং রকিব ওই তরুণের চাকরির নিয়োগের নিশ্চয়তা দিয়ে ২৫ লাখ টাকার লিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং একটি ফাঁকা ব্যাংক চেক নেয়। হাতে লেখা স্ট্যাম্প এবং চেক বিনিময়ের সময় ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, ১০০ টাকা মূল্যের ছয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং সোস্যাল ইসলামী ব্যাংকের একটি ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে। পাবনার আতাইকুলা উপজেলার রকিবুল ইসলাম রকিব বর্তমানে জামালপুর শহরের পিটিআই মোড়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তরা পুলিশের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ভুক্তভোগী তরুণের অভিভাবকের সন্দেহ হলে
বিষয়টি পুলিশকে জানায়।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, পুলিশের চাকরিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। পুলিশের ক্যাডেট (এএসআই) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তির আওতায় আনা হবে।

চাকরি দেওয়ার কথা বলে কেউ প্রতারণা করলে কিংবা এমন তথ্য পেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ভুক্তভোগী তরুণের বাবা বাদি হয়ে প্রতারণার মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিশির এবং রকিবকে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow