এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার টাকায়

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়। রোববার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার কেজি দরে বিশাল আকৃতির এ মাছটি কিনে নেয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। জানা গেছে, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির এ কাতল মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে এনে দেখেন মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল মাছ একনজর দেখতে ভিড় করেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়। মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে উন্মুক্ত নিলামে ৩৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। এরপর দেশের বিভিন্নস্থানে মোবাইলে যোগাযোগ করে খুলনায় এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। একইসঙ্গে ওই প্রবাসীর কাছে এক কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কেজি ৪ হাজ

এক কাতল বিক্রি হলো ৭৩ হাজার টাকায়

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়।

রোববার (৫ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের মো. হালিমের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার কেজি দরে বিশাল আকৃতির এ মাছটি কিনে নেয় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জানা গেছে, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির এ কাতল মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে এনে দেখেন মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল মাছ একনজর দেখতে ভিড় করেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে উন্মুক্ত নিলামে ৩৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। এরপর দেশের বিভিন্নস্থানে মোবাইলে যোগাযোগ করে খুলনায় এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। একইসঙ্গে ওই প্রবাসীর কাছে এক কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কেজি ৪ হাজার ১০০ টাকায় কিনে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন।

রুবেলুর রহমান/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow