এক ঘণ্টা আগেই হলভর্তি, ‘রইদ’ দেখতে দর্শকের ঢল
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল সেকাল’। আজ (৯ আগস্ট) উৎসবের প্রথম দিনেই দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। বিশেষ করে মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ দেখতে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল উপচে পড়া ভিড়। ছবি শুরুর প্রায় এক ঘণ্টা আগেই হলের সব আসন পূর্ণ হয়ে যায়। এরপরও বাইরে অপেক্ষায় ছিলেন বিপুলসংখ্যক দর্শক। সিনেমা শুরুর অনেক আগেই জাতীয় চিত্রশালা মিলনায়তনের সামনে দর্শকদের ভিড় জমতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে। একপর্যায়ে হলের ভেতরের সব আসন পূর্ণ হয়ে গেলেও বাইরে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় দর্শকদের। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ‘রইদ’ দেখতে ছুটে আসেন তারা। মিরপুর থেকে সিনেমাটি দেখতে আসা সাকিব হাসান বলেন, ‘ছবি শুরুর প্রায় এক ঘণ্টা আগেই হলে এসে দেখি প্রচণ্ড ভিড়। হলের ভেতরে ঢুকতে পারিনি। এত মানুষ সিনেমাটি দেখতে এসেছে, এটা সত্যিই অবাক করার মতো।’ যাত্রাবাড়ী থেকে আসা তানজিলা আক্তার বলেন, ‘বন্ধুদের সঙ্গে ‘রইদ’ দেখতে এসেছিলাম। কিন্তু এসে দেখি হলের সব সিট পূর্ণ। বাইরে আরও অনেক মানুষ অপেক্ষা করছ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল সেকাল’। আজ (৯ আগস্ট) উৎসবের প্রথম দিনেই দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। বিশেষ করে মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ দেখতে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল উপচে পড়া ভিড়। ছবি শুরুর প্রায় এক ঘণ্টা আগেই হলের সব আসন পূর্ণ হয়ে যায়। এরপরও বাইরে অপেক্ষায় ছিলেন বিপুলসংখ্যক দর্শক।
সিনেমা শুরুর অনেক আগেই জাতীয় চিত্রশালা মিলনায়তনের সামনে দর্শকদের ভিড় জমতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে। একপর্যায়ে হলের ভেতরের সব আসন পূর্ণ হয়ে গেলেও বাইরে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় দর্শকদের। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ‘রইদ’ দেখতে ছুটে আসেন তারা।
মিরপুর থেকে সিনেমাটি দেখতে আসা সাকিব হাসান বলেন, ‘ছবি শুরুর প্রায় এক ঘণ্টা আগেই হলে এসে দেখি প্রচণ্ড ভিড়। হলের ভেতরে ঢুকতে পারিনি। এত মানুষ সিনেমাটি দেখতে এসেছে, এটা সত্যিই অবাক করার মতো।’
যাত্রাবাড়ী থেকে আসা তানজিলা আক্তার বলেন, ‘বন্ধুদের সঙ্গে ‘রইদ’ দেখতে এসেছিলাম। কিন্তু এসে দেখি হলের সব সিট পূর্ণ। বাইরে আরও অনেক মানুষ অপেক্ষা করছে। আজ সিনেমাটি দেখতে না পেরে খারাপ লাগছে। সুযোগ পেলে আবার এসে দেখব।’

অনেককেই চিনতে পারছেন না ইলিয়াস কাঞ্চন
ধানমন্ডি থেকে আসা রাকিবুল ইসলাম বলেন, ‘অনেক আগে থেকেই ‘রইদ’ দেখার পরিকল্পনা ছিল। সময়ের আগেই হলে চলে এসেছিলাম। কিন্তু এত মানুষের ভিড় হবে, তা ভাবিনি। দর্শকদের এই আগ্রহ দেখে ভালো লেগেছে।’
অন্যদিকে যারা সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন, তাদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। মোহাম্মদপুর থেকে আসা আরিফ হোসেন বলেন, ‘অনেকদিন পর সিনেমা হলে এমন দর্শকের ভিড় দেখলাম। পুরো সিনেমাজুড়েই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। ‘রইদ’ দেখে ভালো লেগেছে। গল্প ও অভিনয় উপভোগ করেছি।’
উত্তরা থেকে আসা নুসরাত জাহান বলেন, ‘সিনেমাটি দেখতে এসে এত মানুষের উপস্থিতি দেখে ভালো লেগেছে। ছবি শুরুর আগেই হল পূর্ণ হয়ে যায়। ‘রইদ’ উপভোগ করেছি। যারা এখনো দেখেননি, তাদের হলে গিয়ে সিনেমাটি দেখার পরামর্শ দেব।’
পুরান ঢাকা থেকে আসা শাহরিয়ার কবির বলেন, ‘সিনেমাটি দেখতে এসে দর্শকদের যে উন্মাদনা দেখলাম, সেটাই সবচেয়ে ভালো লেগেছে। ছবি শুরুর আগেই হল ভর্তি হয়ে যায়।’
রোববার বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ‘একাল সেকাল’ চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক কোহিনূর আখতার সুচন্দা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার তানিম নূর। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, দর্শকদের আগ্রহ বিবেচনায় উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর আরও প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি জাতীয় নাট্যশালা মিলনায়তনেও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর মতো সাংস্কৃতিক আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যুবসমাজকে সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকেই খেলাধুলা, গান, নৃত্য, চলচ্চিত্র ও সংগীতের বিভিন্ন ধারার চর্চার পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী ভাটিয়ালি, মুর্শিদি, কবিগান ও বাউলগানের চর্চা বাড়ানো হবে।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সব সময় সহযোগিতা ও প্রণোদনা দেবে শিল্পকলা একাডেমি। যারা সিনেমা নির্মাণে আগ্রহী, তাদের জন্য একাডেমির দরজা সব সময় খোলা।
তিনি বলেন, ‘চলচ্চিত্রের সোনালি অতীত আমরা ফিরে পাবো যদি তরুণ নির্মাতারা এগিয়ে আসে। জীবনঘনিষ্ঠ সিনেমা, শিল্পনির্ভর সিনেমা আমরা বানাতে চাই।’
উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হয় জহির রায়হান নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। ‘রইদ’সিনেমাটি আবারও ১৫ তারিখে দেখানো হবে।
উৎসবের দ্বিতীয় দিন সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’। রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নুরুজ্জামান নির্মিত ‘মাস্তল’।
সমাপনী দিন মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন নির্মিত ‘দুই পয়সার আলতা’। রাত ৮টায় প্রদর্শিত হয়েছে আকাশ হক নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
তিন দিনব্যাপী ‘একাল সেকাল’ চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত। প্রথম দিন ‘রইদ’ ঘিরে দর্শকদের যে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে, তাতে উৎসবের পরবর্তী প্রদর্শনীগুলোতেও দর্শকসমাগম বাড়বে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
এমআই/এমএমএফ
What's Your Reaction?
