এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে প্রচণ্ড বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নৌদুর্ঘটনা এড়াতে সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে নৌচলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের মধ্যে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। মো. সজল আলী/এনএইচআর/এমএস

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে প্রচণ্ড বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নৌদুর্ঘটনা এড়াতে সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে নৌচলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের মধ্যে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

মো. সজল আলী/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow