এক চার্জে ৪৮ ঘণ্টা গান চলবে ইয়ারবাড, ভ্রমণের জন্য সেরা

অপ্পো নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন এনেছে বাজারে। ‘রেনো ১৬’ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি বাজারে এসেছে নতুন অপ্পো এনকো এয়ার ৫এস। আধুনিক ডিজাইন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও এআই সুবিধার কারণে ডিভাইসটি এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে। নতুন এই ইয়ারফোনে রয়েছে সেমি-ইন-ইয়ার ডিজাইন এবং ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার ইউনিট। ফলে গান শোনা কিংবা ভিডিও দেখার সময় মিলবে উন্নত সাউন্ড অভিজ্ঞতা। এতে স্পেশাল অডিও সুবিধাও যুক্ত করেছে Oppo, যা চারপাশ থেকে শব্দ আসার মতো অনুভূতি দেবে। শুধু তাই নয়, এনকো এয়ার ৫এস-এ রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ডিপ, লাইট ও ট্রান্সপারেন্সি মোডে পরিবর্তন করতে পারবেন। কলের সময় বাড়তি শব্দ কমাতে এতে ব্যবহার করা হয়েছে তিনটি মাইক্রোফোন ও এআইভিত্তিক কল নয়েজ রিডাকশন সুবিধা। সংযোগের জন্য ইয়ারফোনটিতে রয়েছে ব্লুটুথ ৬.০ প্রযুক্তি। একই সঙ্গে দুটি ডিভাইসে সংযুক্ত থাকার সুবিধাও মিলবে। অপ্পো জানিয়েছে, এটি সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব পর্যন্ত স্থিতিশীল সংযোগ দিতে সক্ষম। এছাড়া এতে রয়েছে স্লাইডিং ভলিউম কন্ট্রোল ও বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের সু

এক চার্জে ৪৮ ঘণ্টা গান চলবে ইয়ারবাড, ভ্রমণের জন্য সেরা

অপ্পো নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন এনেছে বাজারে। ‘রেনো ১৬’ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি বাজারে এসেছে নতুন অপ্পো এনকো এয়ার ৫এস। আধুনিক ডিজাইন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও এআই সুবিধার কারণে ডিভাইসটি এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে।

নতুন এই ইয়ারফোনে রয়েছে সেমি-ইন-ইয়ার ডিজাইন এবং ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার ইউনিট। ফলে গান শোনা কিংবা ভিডিও দেখার সময় মিলবে উন্নত সাউন্ড অভিজ্ঞতা। এতে স্পেশাল অডিও সুবিধাও যুক্ত করেছে Oppo, যা চারপাশ থেকে শব্দ আসার মতো অনুভূতি দেবে।

শুধু তাই নয়, এনকো এয়ার ৫এস-এ রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ডিপ, লাইট ও ট্রান্সপারেন্সি মোডে পরিবর্তন করতে পারবেন। কলের সময় বাড়তি শব্দ কমাতে এতে ব্যবহার করা হয়েছে তিনটি মাইক্রোফোন ও এআইভিত্তিক কল নয়েজ রিডাকশন সুবিধা।

সংযোগের জন্য ইয়ারফোনটিতে রয়েছে ব্লুটুথ ৬.০ প্রযুক্তি। একই সঙ্গে দুটি ডিভাইসে সংযুক্ত থাকার সুবিধাও মিলবে। অপ্পো জানিয়েছে, এটি সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব পর্যন্ত স্থিতিশীল সংযোগ দিতে সক্ষম। এছাড়া এতে রয়েছে স্লাইডিং ভলিউম কন্ট্রোল ও বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের সুবিধা।

কোম্পানির দাবি, চার্জিং কেসসহ ইয়ারফোনটি সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। একবার চার্জে ইয়ারবাডে মিলবে প্রায় ৯ ঘণ্টা গান শোনার সুবিধা। তবে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন চালু থাকলে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কমে ৪.৫ ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে। তাই ভ্রমণে গেলে এই ইয়ারবাড আপনার সঙ্গী হতে পারে।

চার্জিং কেসে রয়েছে ৫৩০ এমএএইচ ব্যাটারি এবং প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৪০.৫এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে এবং সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৯০ মিনিট।

নতুন অপ্পো এনকো এয়ার ৫এস ইয়ারফোনটি ধুলা ও পানির ছিটা প্রতিরোধে IP55 রেটিং পেয়েছে। এছাড়া ব্যাটারির স্থায়িত্বের জন্য টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশনও রয়েছে।

চীনের বাজারে ডিভাইসটির দাম শুরু হয়েছে ২৯৯ ইউয়ান থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকার কাছাকাছি। এটি স্টার পার্পল, মুনলাইট হোয়াইট ও ডার্ক নাইট ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow