এক চিকিৎসকের মাথা ফাটালেন আরেক চিকিৎসক
খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনাপত্তি সনদ (এনওসি) নেওয়াকে কেন্দ্র করে এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার মাথায় কাঠের স্কেল দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তারই এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ও জরুরি বিভাগের ইনচার্জের দায়িত্ব রয়েছেন।
হামলার অভিযোগ উঠে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তারই সহকর্মী বিজয় মজুমদারের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে বদলি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বদলিজনিত কারণে নিজের ‘লাস্ট পে সার্টিফিকেট’ (এলপিসি) সংগ্রহের জন্য বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিজয় মজুমদার জরুরি বিভাগের শফিকুল ইসলামের কাছে অনাপত্তি সনদ নিতে যান। পরে শফিকুল ইসলাম ইনচার্জ হিসেবে বিজয়ের কাছে থাকা হাসপাতালের একটি সরকারি বড় তালা ফেরত চান। এই নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিজয় মজুমদার টেবিলের ওপর থাকা এ
খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনাপত্তি সনদ (এনওসি) নেওয়াকে কেন্দ্র করে এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার মাথায় কাঠের স্কেল দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তারই এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ও জরুরি বিভাগের ইনচার্জের দায়িত্ব রয়েছেন।
হামলার অভিযোগ উঠে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তারই সহকর্মী বিজয় মজুমদারের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে বদলি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বদলিজনিত কারণে নিজের ‘লাস্ট পে সার্টিফিকেট’ (এলপিসি) সংগ্রহের জন্য বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিজয় মজুমদার জরুরি বিভাগের শফিকুল ইসলামের কাছে অনাপত্তি সনদ নিতে যান। পরে শফিকুল ইসলাম ইনচার্জ হিসেবে বিজয়ের কাছে থাকা হাসপাতালের একটি সরকারি বড় তালা ফেরত চান। এই নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিজয় মজুমদার টেবিলের ওপর থাকা একটি মোটা কাঠের স্কেল দিয়ে শফিকুলের মাথায় আঘাত করেন। এতে শফিকুলের মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে হয়।
হামলার বিষয় স্বীকার করে শফিকুল ইসলাম বলেন, "সরকারি মালামাল বুঝিয়ে দিতে বলায় তিনি আমার ওপর হামলা করেছেন। আমি চিকিৎসা নিয়ে রাত ১০টার দিকে থানায় অভিযোগ দায়ের করেছি।"
থানার অভিযোগে সহকর্মী বিজয় মজুমদার তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
অভিযুক্ত বিজয় মজুমদার বলেন 'এটি অসাবধানতাবশত দুর্ঘটনা। বিষয়টি আমরা নিজেরা সমাধান করে নিয়েছি।’
রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বি এম মোজাম্মেল হক জানান, সহকর্মীদের মধ্যে সংগঠিত অপরাধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতালের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে জিডি মূলে আদালতের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।