এক ফ্লাইটে দেশে এলো ৩০ মরদেহ

জীবিকার তাগিদে যারা স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন, তাদেরই অনেকেই আজ ফিরলেন নিথর দেহে। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া সেই মানুষগুলো এখন কফিনবন্দী হয়ে ফিরে এলেন স্বজনদের কাছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছায়। ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকেও আরও দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। কর্মকর্তারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow