এক বছরে এসএসসি পরীক্ষার্থী কমল ২৩ হাজার, সংখ্যায় এগিয়ে ছাত্রীরা
আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যাগত আধিক্য বিশেষভাবে নজর কেড়েছে। বোর্ড কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর (২০২৫ সালে) এই সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার ৮৬৩ জন। এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্রের সংখ্যা ৫৮ হাজার ৮৪৭ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ২৯ হাজার ১২৩ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। বোর্ড থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে জানা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর- এই ছয়টি জেলায় ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৭৭টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অং
আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যাগত আধিক্য বিশেষভাবে নজর কেড়েছে।
বোর্ড কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর (২০২৫ সালে) এই সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার ৮৬৩ জন।
এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্রের সংখ্যা ৫৮ হাজার ৮৪৭ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ২৯ হাজার ১২৩ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বোর্ড থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে জানা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর- এই ছয়টি জেলায় ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৭৭টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন এবং ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৭৪ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৪১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩২৭ জন রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ১৪ হাজার ১৬১ জন এবং অনিয়মিত ৩২ হাজার ৬৫৬ জন।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৬০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ৫৮৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চাঁদপুর জেলায় ৪৫টি কেন্দ্রে ২৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ হাজার ৮৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৩টি কেন্দ্রে ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজার ৬৯১ জন এবং নোয়াখালী জেলায় ৪৩টি কেন্দ্রে ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার ২৩৫ শিক্ষার্থী অংশ নেবে। এছাড়া ফেনী জেলায় ২১টি কেন্দ্রে ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৮৮৫ জন এবং লক্ষ্মীপুর জেলায় ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৩১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির কালবেলাকে বলেন, অনেক পরিবার আর্থিক ও সামাজিক কারণে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেয়। দরিদ্র পরিবারের ছেলেরা অষ্টম বা নবম শ্রেণির পরই জীবিকার সন্ধানে নেমে পড়ে। অনেক শিক্ষার্থী কারিগরি ধারায় চলে যাচ্ছে। কেউ কেউ বিদেশে পাড়ি জমাচ্ছে। এসব কারণ মিলিয়েই মূল ধারার শিক্ষা থেকে শিক্ষার্থীদের একটি অংশ ছিটকে পড়ছে। অটোপাস, শিক্ষাক্রম পরিবর্তনসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনায় ধারাবাহিকতা হারিয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম কালবেলাকে জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রত্যন্ত এলাকায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। শহরের তুলনায় গ্রাম এলাকায় ঝরে পড়ার হার বেশি। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা কঠিন। ফলে অনেক শিক্ষার্থী ধীরে ধীরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝরে পড়া রোধে দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর নজরদারি এবং ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়ক শিক্ষা কার্যক্রম চালু করা যেতে পারে।
What's Your Reaction?