এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

ঢাকার কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্পের গ্রাহকরা আগামী এক বছরের মধ্যে বাড়িঘর নির্মাণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার (১০ জুন) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাকারিয়া তাহের বলেন, ‘অনেক বছর ধরে এ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি ছিল না।  তবে বর্তমানে ঝিলমিল আবাসিক প্রকল্পের অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে।  একইসঙ্গে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজও দ্রুত শুরু হবে। ’ প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছেও বলেও জানান তিনি। প্রকল্প এলাকার নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, ‘ঝিলমিল প্রকল্প এলাকায় স্থায়ী থানা স্থাপনের কাজ চলমান রয়েছে।  বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানার পাঁচটি টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ’ এ সময় মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবন এলাকা ঘুরে দেখেন।  পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

ঢাকার কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্পের গ্রাহকরা আগামী এক বছরের মধ্যে বাড়িঘর নির্মাণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১০ জুন) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাকারিয়া তাহের বলেন, ‘অনেক বছর ধরে এ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি ছিল না।  তবে বর্তমানে ঝিলমিল আবাসিক প্রকল্পের অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে।  একইসঙ্গে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজও দ্রুত শুরু হবে। ’

প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছেও বলেও জানান তিনি।

প্রকল্প এলাকার নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, ‘ঝিলমিল প্রকল্প এলাকায় স্থায়ী থানা স্থাপনের কাজ চলমান রয়েছে।  বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানার পাঁচটি টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ’

এ সময় মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবন এলাকা ঘুরে দেখেন।  পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান চলমান কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন।  প্লট বরাদ্দপ্রাপ্তদের সংগঠন ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম,​ রাজউক সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম ও এরাদুল হক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক, চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow