এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি, ৬টিতে রুল

রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বাকি ছয় মামলায় তার জামিন কেন মঞ্জুর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চান দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর গতকাল মঙ্গলবার (২ জুন) শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ এই আদেশ দেন হাইকোর্ট। আরও পড়ুন৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ডা. দীপু মনি, শুনানি বুধবার ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।  ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির

এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি, ৬টিতে রুল

রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বাকি ছয় মামলায় তার জামিন কেন মঞ্জুর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চান দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর গতকাল মঙ্গলবার (২ জুন) শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ এই আদেশ দেন হাইকোর্ট।

আরও পড়ুন
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ডা. দীপু মনি, শুনানি বুধবার

ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

এফএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow