এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানায় করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। সোমবার (১১ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, সুমনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে মিরপুর থানার জুলাই হত্যা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত জামিন দিয়ে রুল জারি করেন। পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এফএইচ/এসএনআর  

এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানায় করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার (১১ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।

তিনি জানান, সুমনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে মিরপুর থানার জুলাই হত্যা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত জামিন দিয়ে রুল জারি করেন। পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এফএইচ/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow