এক মাস আগে বিয়ে হওয়া কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে আছিয়া আক্তার মিম (২৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এক মাস আগে তার বিয়ে হয়েছিল। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে একসঙ্গে ফাঁস নিলেন মা-মেয়ে মিমের স্বামী ইমামুল ইসলাম জানান, এক মাস আগে তাদের বিয়ে হয়। মিমদের নতুন বাড়ির নির্মাণকাজের জন্য তিনি বাসার বাইরে ছিলেন। বিকেলে ফিরে বাসার দোতলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে বাসার তিনতলায় গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করা দেখেন ইমামুল। অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মিমকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়

এক মাস আগে বিয়ে হওয়া কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে আছিয়া আক্তার মিম (২৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এক মাস আগে তার বিয়ে হয়েছিল।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

মিমের স্বামী ইমামুল ইসলাম জানান, এক মাস আগে তাদের বিয়ে হয়। মিমদের নতুন বাড়ির নির্মাণকাজের জন্য তিনি বাসার বাইরে ছিলেন। বিকেলে ফিরে বাসার দোতলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে বাসার তিনতলায় গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করা দেখেন ইমামুল। অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মিমকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের প্রয়াত মনিরুজ্জামানের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান,
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow