এক যুগ পর নোলানের এক বিলিয়ন

মুক্তির মাত্র তিন সপ্তাহেই বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে অনন্য রেকর্ড গড়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি শুধু চলতি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যই নয়, দীর্ঘ এক যুগ পর নোলানের ক্যারিয়ারেও ফিরিয়ে এনেছে এক বিলিয়ন ডলারের মাইলফলক। ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহে এগিয়ে চলেছে ‘দ্য ওডিসি’। এখন পর্যন্ত উত্তর আমেরিকায় সিনেমাটির আয় ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এর আয় দাঁড়িয়েছে এক বিলিয়ন ডলারের বেশি। নোলানের ক্যারিয়ারে এই অর্জনের বিশেষত্বও রয়েছে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর তার আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। অর্থাৎ প্রায় ১৪ বছর পর আবারও এই মাইলফলক স্পর্শ করল নোলানের কোনো সিনেমা। এর মধ্য দিয়ে ‘দ্য ওডিসি’ তার বক্স অফিস সাফল্যের পুরোনো ধারাকেও নতুন করে উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, সিনেমাটি এখন নোলানের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ওঠার দৌড়ে রয়েছে। ইতোমধ্যে ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক ন

এক যুগ পর নোলানের এক বিলিয়ন
মুক্তির মাত্র তিন সপ্তাহেই বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে অনন্য রেকর্ড গড়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি শুধু চলতি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যই নয়, দীর্ঘ এক যুগ পর নোলানের ক্যারিয়ারেও ফিরিয়ে এনেছে এক বিলিয়ন ডলারের মাইলফলক। ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহে এগিয়ে চলেছে ‘দ্য ওডিসি’। এখন পর্যন্ত উত্তর আমেরিকায় সিনেমাটির আয় ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এর আয় দাঁড়িয়েছে এক বিলিয়ন ডলারের বেশি। নোলানের ক্যারিয়ারে এই অর্জনের বিশেষত্বও রয়েছে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর তার আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। অর্থাৎ প্রায় ১৪ বছর পর আবারও এই মাইলফলক স্পর্শ করল নোলানের কোনো সিনেমা। এর মধ্য দিয়ে ‘দ্য ওডিসি’ তার বক্স অফিস সাফল্যের পুরোনো ধারাকেও নতুন করে উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, সিনেমাটি এখন নোলানের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ওঠার দৌড়ে রয়েছে। ইতোমধ্যে ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর রেকর্ডকে পেছনে ফেলার পথে এগিয়ে যাচ্ছে এটি। তবে ‘দ্য ওডিসি’র বক্স অফিস যাত্রার আরও বড় সম্ভাবনা সামনে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজার চীনে এখনও মুক্তি পায়নি সিনেমাটি। আগামী ১৪ আগস্ট দেশটির কয়েক হাজার প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ফলে চীনের বাজার যোগ হলে আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা ‘দ্য ওডিসি’। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’। তবে নোলানের জন্য এই সাফল্যের তাৎপর্য আলাদা—কারণ দীর্ঘ বিরতির পর তার সিনেমাই আবারও বিশ্ব বক্স অফিসের এক বিলিয়ন ডলারের ক্লাবে ফিরল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow