একই দিনে পেট্রোবাংলার ২ পদে রদবদল

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন ও মাইনস) পদ থেকে প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) পদে কর্মরত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শোয়েবকে পরিচালক (অপারেশন ও মাইনস) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার এক অফিস আদেশে প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে পরিচালক (অপারেশন ও মাইনস) পদ থেকে অব্যাহতি দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়।  আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত থাকবেন।  অন্যদিকে, একই দিনে পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক এক অফিস আদেশে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) পদে কর্মরত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শোয়েবকে নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (অপারেশন ও মাইনস) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অথবা পরিচালক (অপারেশন ও মাইনস) পদে নতুন কোনো কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব

একই দিনে পেট্রোবাংলার ২ পদে রদবদল

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন ও মাইনস) পদ থেকে প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) পদে কর্মরত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শোয়েবকে পরিচালক (অপারেশন ও মাইনস) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার এক অফিস আদেশে প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে পরিচালক (অপারেশন ও মাইনস) পদ থেকে অব্যাহতি দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়। 

আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত থাকবেন। 

অন্যদিকে, একই দিনে পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক এক অফিস আদেশে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) পদে কর্মরত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শোয়েবকে নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (অপারেশন ও মাইনস) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অথবা পরিচালক (অপারেশন ও মাইনস) পদে নতুন কোনো কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রকৌশলী মো. শোয়েব অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়, এ দায়িত্ব সম্পূর্ণ সাময়িক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে। অতিরিক্ত দায়িত্ব প্রদানের ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতায় কোনো প্রভাব পড়বে না এবং ভবিষ্যতে নিয়মিত পদোন্নতির ক্ষেত্রেও কারও অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন হবে না। পরবর্তীতে পরিচালক (অপারেশন ও মাইনস) পদে কোনো কর্মকর্তা নিয়মিতভাবে নিয়োগ, বদলি বা পদোন্নতির মাধ্যমে দায়িত্ব গ্রহণ করলে প্রকৌশলী মো. শোয়েব তার মূল পদ পরিচালকে (পিএসসি) ফিরে যাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow