একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে আকস্মিকভাবে ঢাকা ও মানিকগঞ্জ জেলার পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি। ওই কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছিল। সে কারণে সেখানে গিয়েছিলাম। তখন কেন্দ্রের একজনকে বহিষ্কার করতে হয়েছে।’ সরাসরি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী তিনি বলেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। তুলনামূলকভাবে ভালো পরীক্ষা হয়েছে। শিক্ষকরা সহযোগিতামূলক ছিলেন, প্রশাসনও সহযোগিতা করেছে। সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে চাই।’ সিসি ক্যামেরায় পরীক্ষা কক্ষ পর্যবেক্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, ‘কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু জায়গায় কক্ষে গিয়ে দেখেছি। ক্যামেরার অবস্থানও দেখেছি। কোথাও সিসি ক্যামেরা নিয়ে কোনো অভিযোগ পাওয়া য

একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে আকস্মিকভাবে ঢাকা ও মানিকগঞ্জ জেলার পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি। ওই কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছিল। সে কারণে সেখানে গিয়েছিলাম। তখন কেন্দ্রের একজনকে বহিষ্কার করতে হয়েছে।’

jagonews24

সরাসরি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

তিনি বলেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। তুলনামূলকভাবে ভালো পরীক্ষা হয়েছে। শিক্ষকরা সহযোগিতামূলক ছিলেন, প্রশাসনও সহযোগিতা করেছে। সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে চাই।’

সিসি ক্যামেরায় পরীক্ষা কক্ষ পর্যবেক্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, ‘কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু জায়গায় কক্ষে গিয়ে দেখেছি। ক্যামেরার অবস্থানও দেখেছি। কোথাও সিসি ক্যামেরা নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরীক্ষার্থীদের মধ্যেও কোনো ভীতি ছিল না। সিসি ক্যামেরা কার্যকর ছিল। কোনো কেন্দ্র থেকে বলা হয়নি যে ক্যামেরা নষ্ট।’

jagonews24

সিসি ক্যামেরায় পরীক্ষা কক্ষ পর্যবেক্ষণ করছেন শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ যেন আমার খাতে না ঘটে, সে বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সব ধরনের বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।’

এএএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow