একটি আসনেও জেতেনি যে ৪২ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫১ রাজনৈতিক দলের মধ্যে ৪২ দলই একটি আসনও জিততে পারেনি। ঘোষিত ২৯৭ আসনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, ছোট দলগুলোর পাশাপাশি বেশ কিছু পরিচিত রাজনৈতিক দলও এবার বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে। নির্বাচনে মাত্র ৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন। সংসদের বর্তমান চিত্র (২৯৭ আসনের ফলাফল অনুযায়ী) নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য ও ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২০৯ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন, এনসিপি পেয়েছে (১১ দলীয় জোট) ০৬ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ০২ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ০১ আসন, গণঅধিকার পরিষদ পেয়েছে ০১ আসন, বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ০১ আসন, গণসংহতি আন্দোলন পেয়েছে ০১ আসন, খেলাফত মজলিস পেয়েছে ০১ আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ০৭ আসন। ২৯৭ আসনের ফল পাওয়া গেলেও তিন আসনের ফল এখনো বাকি। এর মধ্যে এক আসনে ভোট স্থগিত রয়েছে এবং অন্য দুই আসন আইনি জটিলতার কারণে আটকে আছে। শূন্য হাতে ফেরা ৪২ দল: নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দিয়েও অনেক দল কোনো আসন পায়নি। আসনশূন্য দলগুলোর তাল

একটি আসনেও জেতেনি যে ৪২ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫১ রাজনৈতিক দলের মধ্যে ৪২ দলই একটি আসনও জিততে পারেনি। ঘোষিত ২৯৭ আসনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, ছোট দলগুলোর পাশাপাশি বেশ কিছু পরিচিত রাজনৈতিক দলও এবার বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে।

নির্বাচনে মাত্র ৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন।

সংসদের বর্তমান চিত্র (২৯৭ আসনের ফলাফল অনুযায়ী) নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য ও ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২০৯ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন, এনসিপি পেয়েছে (১১ দলীয় জোট) ০৬ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ০২ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ০১ আসন, গণঅধিকার পরিষদ পেয়েছে ০১ আসন, বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ০১ আসন, গণসংহতি আন্দোলন পেয়েছে ০১ আসন, খেলাফত মজলিস পেয়েছে ০১ আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ০৭ আসন।

২৯৭ আসনের ফল পাওয়া গেলেও তিন আসনের ফল এখনো বাকি। এর মধ্যে এক আসনে ভোট স্থগিত রয়েছে এবং অন্য দুই আসন আইনি জটিলতার কারণে আটকে আছে।

শূন্য হাতে ফেরা ৪২ দল:
নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দিয়েও অনেক দল কোনো আসন পায়নি। আসনশূন্য দলগুলোর তালিকায় রয়েছে- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (লাঙ্গল), সিপিবি, জাসদ (ইনু), জেএসডি (রব), গণফোরাম, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ, এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ফ্রন্ট।

এছাড়াও আসন পায়নি বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, বিএমজেপি, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, গণফ্রন্ট, ন্যাপ, বিএনএফ ও ইনসানিয়াত বিপ্লবসহ আরও বেশ কিছু ছোট দল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১ হাজার ৬৯২ জন (দলীয়) ও ২৫৩ জন (স্বতন্ত্র)। অপরদিকে নারী প্রার্থী ৬৩ জন (দলীয়) ও ২০ জন (স্বতন্ত্র)।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় দুই শক্তির মেরুকরণের ফলে ছোট দলগুলো ভোটারদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে, যার ফলে ৪২টি দলকেই সংসদীয় প্রতিনিধিত্ব ছাড়া খালি হাতে ফিরতে হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow