একদিন হাতে রেখেই জয়, বাকি দিনটা কীভাবে কাটাবে বাংলাদেশ?
ডারউইন টেস্টে পাঁচদিন হয়নি। অথচ বাংলাদেশ একদিন আগেই ম্যাচ জিতে ফেলেছে। চারদিনের মধ্যেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। খেলা শুরুর আগে আলোচনা ছিল-অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কতদিন টিকতে পারবে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশ উল্টো অস্ট্রেলিয়াকেই এমন চাপে ফেলেছে যে, চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ম্যাচ শেষ হয়ে গেছে। চার দিনের ১১টি সেশনের কোনোটিতেই অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি। বরং শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের পরিকল্পনা ও পারফরম্যান্সই ছিল বেশি কার্যকর। ফলে হাতে রয়ে গেছে একটি অবসর দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে তাই জানতে চাওয়া হয়েছিল, বাকি দিনটায় বাংলাদেশ কী করবে? উত্তরটা ছিল বেশ সহজ, তবে ঐতিহাসিক এই জয়ের আবেগও তাতে স্পষ্ট। শান্ত বলেন, ‘আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই উদযাপন করা উচিত। এ ধরনের মুহূর্ত আমাদের জীবনে খুব কম আসে। আমার মনে হয় যে পুরো দিন উদযাপন করা উচিত, খুব ভালোভাবে উদযাপন করা উচিত। ওটাই করার চেষ্টা করব।’ এই জয়ের পেছনে অবশ্য একজনের একক কৃতিত্ব দেখার সুযোগ নেই। হাসান মাহ
ডারউইন টেস্টে পাঁচদিন হয়নি। অথচ বাংলাদেশ একদিন আগেই ম্যাচ জিতে ফেলেছে। চারদিনের মধ্যেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
খেলা শুরুর আগে আলোচনা ছিল-অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কতদিন টিকতে পারবে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশ উল্টো অস্ট্রেলিয়াকেই এমন চাপে ফেলেছে যে, চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ম্যাচ শেষ হয়ে গেছে।
চার দিনের ১১টি সেশনের কোনোটিতেই অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি। বরং শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের পরিকল্পনা ও পারফরম্যান্সই ছিল বেশি কার্যকর। ফলে হাতে রয়ে গেছে একটি অবসর দিন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে তাই জানতে চাওয়া হয়েছিল, বাকি দিনটায় বাংলাদেশ কী করবে? উত্তরটা ছিল বেশ সহজ, তবে ঐতিহাসিক এই জয়ের আবেগও তাতে স্পষ্ট।
শান্ত বলেন, ‘আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই উদযাপন করা উচিত। এ ধরনের মুহূর্ত আমাদের জীবনে খুব কম আসে। আমার মনে হয় যে পুরো দিন উদযাপন করা উচিত, খুব ভালোভাবে উদযাপন করা উচিত। ওটাই করার চেষ্টা করব।’
এই জয়ের পেছনে অবশ্য একজনের একক কৃতিত্ব দেখার সুযোগ নেই। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুলের ৮৪, মেহেদী হাসান মিরাজের ৬৫ রান ও পাঁচ উইকেট-প্রতিটি পারফরম্যান্সই জয়ের ভিত শক্ত করেছে।
ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ। কিন্তু অধিনায়ক শান্তর চোখে ম্যাচসেরার পুরস্কারটা পাওয়া উচিত পুরো দলের, ‘সত্যি বলতে আমার ম্যাচসেরা বাংলাদেশ দল। আপনি যদি দেখেন, সবাই কোনো না কোনো জায়গায় অবদান রেখেছে।’
এসকেডি/এমএমআর
What's Your Reaction?