একদিনে জন্ম, একদিনে ডোবায় পড়ে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের ধানক্ষেতে খনন করা ডোবায় ডুবে অলি ও আলী নামে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসি বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু অলি (৪) ও তার যমজ ভাই আলী (৪) পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে। তারা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনে দুধ ব্যবসায়ী বাবুল মিয়া নানার বাড়িতে বেড়াতে আসেন। স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে অলি ও আলী বাড়ির আঙিনায় খেলছিল। কিছুসময় পর তাদের আঙিনায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি ধানক্ষেতের মাঝখানে খনন করা একটি ডোবার পানিতে তাদের ভাসতে দেখতে পান তারা। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড

একদিনে জন্ম, একদিনে ডোবায় পড়ে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের ধানক্ষেতে খনন করা ডোবায় ডুবে অলি ও আলী নামে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসি বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু অলি (৪) ও তার যমজ ভাই আলী (৪) পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে। তারা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনে দুধ ব্যবসায়ী বাবুল মিয়া নানার বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে অলি ও আলী বাড়ির আঙিনায় খেলছিল। কিছুসময় পর তাদের আঙিনায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি ধানক্ষেতের মাঝখানে খনন করা একটি ডোবার পানিতে তাদের ভাসতে দেখতে পান তারা।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow