একদিনে দুই সন্তানকে হারালেন ব্যবসায়ী
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানা তাজুলের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে তারা একসঙ্গে নানার পুকুরে গোসল করতে নামে। এসময় এক ভাই পানিতে ডুবে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই-ই ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোশারফ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানা তাজুলের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে তারা একসঙ্গে নানার পুকুরে গোসল করতে নামে। এসময় এক ভাই পানিতে ডুবে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই-ই ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোশারফ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
What's Your Reaction?