একমাসে রোমানিয়ায় বাংলাদেশিসহ ১৬ অভিবাসী আটক

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশিসহ মোট ১৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ‘ডিপোর্ট’ বা ফেরত পাঠানোর লক্ষ্যে আটক করেছে রোমানিয়া। দেশটির রাজধানী বুখারেস্টের ওতোপেনি পাবলিক কাস্টডি সেন্টারের তত্ত্বাবধানে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রোমানিয়ার অভিবাসন দপ্তর বা জেনারেল ইনস্পেক্টর ফর ইমিগ্রেশন (আইজিআই)। এতে বলা হয়েছে, ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, নেপাল, তুরস্কসহ বিভিন্ন দেশের নাগরিকেরা রয়েছেন। তবে কতজন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন তা জানা যায়নি। একই সময়ে কেন্দ্রটির সীমান্ত পুলিশের সদস্যরা সীমান্ত ক্রসিং পয়েন্টে পুলিশি পাহারায় ২০টি জোরপূর্বক প্রত্যাবর্তন বা ডিপোর্ট কার্যকর করেছে। অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত পেরোনোর চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিদেশিদের পাবলিক কাস্টডিতে রাখা মূলত রোমানিয়ার একটি প্রশাসনিক ব্যবস্থা। এর মাধ্যমে রোমানিয়ার ভূখণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলের স্বাধীনতা সাময়িকভাবে সীমিত করা হয়। যেন তাদের নিজ

একমাসে রোমানিয়ায় বাংলাদেশিসহ ১৬ অভিবাসী আটক

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশিসহ মোট ১৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ‘ডিপোর্ট’ বা ফেরত পাঠানোর লক্ষ্যে আটক করেছে রোমানিয়া। দেশটির রাজধানী বুখারেস্টের ওতোপেনি পাবলিক কাস্টডি সেন্টারের তত্ত্বাবধানে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রোমানিয়ার অভিবাসন দপ্তর বা জেনারেল ইনস্পেক্টর ফর ইমিগ্রেশন (আইজিআই)।

এতে বলা হয়েছে, ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, নেপাল, তুরস্কসহ বিভিন্ন দেশের নাগরিকেরা রয়েছেন। তবে কতজন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন তা জানা যায়নি।

একই সময়ে কেন্দ্রটির সীমান্ত পুলিশের সদস্যরা সীমান্ত ক্রসিং পয়েন্টে পুলিশি পাহারায় ২০টি জোরপূর্বক প্রত্যাবর্তন বা ডিপোর্ট কার্যকর করেছে।

অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত পেরোনোর চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিদেশিদের পাবলিক কাস্টডিতে রাখা মূলত রোমানিয়ার একটি প্রশাসনিক ব্যবস্থা। এর মাধ্যমে রোমানিয়ার ভূখণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলের স্বাধীনতা সাময়িকভাবে সীমিত করা হয়। যেন তাদের নিজ দেশে বহিষ্কারের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

এ ধরনের আটকাদেশ আইনগত ও বাস্তব কারণ দেখিয়ে লিখিতভাবে জারি করা হয়। বুখারেস্ট আপিল আদালতের অধীনস্থ প্রসিকিউটর কার্যালয়ের অনুরোধে সাধারণত ৩০ দিনের জন্য এই আদেশ দিয়ে থাকে।

২০২৫ সালের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেনজেন অঞ্চলের স্থলসীমান্তেও যুক্ত হয়েছে। এর আগে, ২০২৪ সালের ৩১ মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশসীমা শেনজেন অন্তর্ভুক্ত হলেও চলতি বছরের শুরু থেকে স্থল সীমান্ত নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়েছে।

রোমানিয়া শেনজেনে প্রবেশের অর্থ হলো দেশটিতে অবস্থানরত অভিবাসীদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি থাকলে তারা শেনজেন জোনে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। কিন্তু তারা চাইলেই ভিসা ছাড়া সড়ক ও বিমান পথে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে যেতে পারেন না।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow