একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদ থেকে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া অনিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে সজ্ঞানে ও স্বেচ্ছায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমি আর সম্পৃক্ত থাকব না।’ একই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন অনিকের বাবা ওহিদুজ্জামান। তিনি কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। লিখিত বক্তব্যে ওহিদুজ্জামান বলেন, ‘আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমি আর সম্পৃক্ত থাকব না।’ সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত কারণের বাইরে তারা আর কোনো বিস
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদ থেকে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া অনিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে সজ্ঞানে ও স্বেচ্ছায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমি আর সম্পৃক্ত থাকব না।’
একই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন অনিকের বাবা ওহিদুজ্জামান। তিনি কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
লিখিত বক্তব্যে ওহিদুজ্জামান বলেন, ‘আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমি আর সম্পৃক্ত থাকব না।’
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত কারণের বাইরে তারা আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
What's Your Reaction?