একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী

পিরোজপুরের নেছারাবাদে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতকই কন্যা এবং মা-শিশু সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসূতি নুসরাত জাহান (২২) নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন। ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম জানান, মাগরিবের সময় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা সুস্থ রয়েছে। প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, প্রসব বেদনা উঠলে তার স্ত্রীকে ‘সেবা’ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাস সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন। একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অস্ত্রোপচারকারী শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস জানান, এ ধরনের অপারেশন কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এল

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী

পিরোজপুরের নেছারাবাদে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতকই কন্যা এবং মা-শিশু সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসূতি নুসরাত জাহান (২২) নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন।

ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম জানান, মাগরিবের সময় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা সুস্থ রয়েছে।

প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, প্রসব বেদনা উঠলে তার স্ত্রীকে ‘সেবা’ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাস সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন। একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

অস্ত্রোপচারকারী শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস জানান, এ ধরনের অপারেশন কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছে।

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow