একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিকের ফোন দেখে স্তম্ভিত শানায়া
বলিউড অভিনেত্রী শানায়া কাপুর সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না। তবে এবার একটি পডকাস্টে নিজের অতীত সম্পর্কের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে সবাইকে চমকে দিলেন। বিদেশ ভ্রমণে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, তার তৎকালীন প্রেমিক একসঙ্গে পাঁচ নারীর সঙ্গে বার্তা আদান-প্রদানে লিপ্ত ছিলেন। ‘রিলেশনশিপ অ্যাডভাইস’ পডকাস্টে শানায়া জানান, ঘটনাটি ঘটে এক বিদেশ সফরের সময়। রাতের খাবারের জন্য বের হওয়ার আগে নিজের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় প্রেমিকের ফোন দিয়ে ক্যাব বুক করতে যান তিনি। ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে প্রেমিকের সাবেক প্রেমিকার মেসেজ। কৌতূহলবশত চ্যাট ওপেন করতেই তিনি দেখেন, প্রেমিক নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করে একসঙ্গে পাঁচজন নারীর সঙ্গে একই ধরনের কথোপকথন চালিয়ে যাচ্ছেন। ধরা পড়ার পর শানায়া দ্রুত চ্যাটগুলোর স্ক্রিনশট নিয়ে তার ঘনিষ্ঠ বান্ধবী ও অভিনেত্রী অনন্যা পান্ডেকে পাঠান। অনন্যা তাৎক্ষণিক পরামর্শ দেন, “ট্রেনে উঠে চলে এসো, আমরা কাছাকাছিই আছি।” তবে বিদেশে একা থাকার অনিশ্চয়তা থেকে শানায়া তখন বের হতে পারেননি। তিনি বলেন, “পুরো ডিনারে আমি ভান করছিলাম সব ঠিক আছে।” অবশেষে সেই সম্পর্কের
বলিউড অভিনেত্রী শানায়া কাপুর সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না। তবে এবার একটি পডকাস্টে নিজের অতীত সম্পর্কের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে সবাইকে চমকে দিলেন। বিদেশ ভ্রমণে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, তার তৎকালীন প্রেমিক একসঙ্গে পাঁচ নারীর সঙ্গে বার্তা আদান-প্রদানে লিপ্ত ছিলেন।
‘রিলেশনশিপ অ্যাডভাইস’ পডকাস্টে শানায়া জানান, ঘটনাটি ঘটে এক বিদেশ সফরের সময়। রাতের খাবারের জন্য বের হওয়ার আগে নিজের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় প্রেমিকের ফোন দিয়ে ক্যাব বুক করতে যান তিনি। ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে প্রেমিকের সাবেক প্রেমিকার মেসেজ। কৌতূহলবশত চ্যাট ওপেন করতেই তিনি দেখেন, প্রেমিক নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করে একসঙ্গে পাঁচজন নারীর সঙ্গে একই ধরনের কথোপকথন চালিয়ে যাচ্ছেন।
ধরা পড়ার পর শানায়া দ্রুত চ্যাটগুলোর স্ক্রিনশট নিয়ে তার ঘনিষ্ঠ বান্ধবী ও অভিনেত্রী অনন্যা পান্ডেকে পাঠান। অনন্যা তাৎক্ষণিক পরামর্শ দেন, “ট্রেনে উঠে চলে এসো, আমরা কাছাকাছিই আছি।” তবে বিদেশে একা থাকার অনিশ্চয়তা থেকে শানায়া তখন বের হতে পারেননি। তিনি বলেন, “পুরো ডিনারে আমি ভান করছিলাম সব ঠিক আছে।”
অবশেষে সেই সম্পর্কের ইতি টানেন শানায়া। তার কথায়, “শুধু মেসেজই নয়, সেটিই আমার কাছে প্রতারণা ছিল, যা আমার নির্ধারিত সীমা অতিক্রম করেছিল।”
What's Your Reaction?