একাত্তরের বিরোধীরা এখন দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, একাত্তর সালের দেশ বিরোধীরা এখন ছাব্বিশে এসে দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের এখলাশপুরে স্থানীয় বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। বরকত উল্লাহ বুলু বলেন, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত। তারা কখনোই দেশের ভালো চায়নি। ভবিষ্যতেও চাইবে না। এ বিষয়ে জনগণকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমাদের নবী (সা.) নিজেও কাউকে জান্নাতের টিকিটের গ্যারান্টি দিয়ে যাননি। সেখানে একটি রাজনৈতিক দল কীভাবে মানুষকে জান্নাতের নিশ্চয়তা দেয়! এটা জনগণের বিবেকের কাছে প্রশ্ন। আরও পড়ুনএকটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী  এ সময় বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ধর্মের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। যা জামায়াত প্রতিনিয়ত করে যাচ্ছে। ইসলাম কখনোই ক্ষমতার সিঁড়ি হতে পারে না। ধর্মকে ভোটের বাজারে পণ্য বানানো ধর্মের

একাত্তরের বিরোধীরা এখন দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, একাত্তর সালের দেশ বিরোধীরা এখন ছাব্বিশে এসে দেশের জন্য মায়াকান্না দেখাচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের এখলাশপুরে স্থানীয় বিএনপির আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত। তারা কখনোই দেশের ভালো চায়নি। ভবিষ্যতেও চাইবে না। এ বিষয়ে জনগণকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমাদের নবী (সা.) নিজেও কাউকে জান্নাতের টিকিটের গ্যারান্টি দিয়ে যাননি। সেখানে একটি রাজনৈতিক দল কীভাবে মানুষকে জান্নাতের নিশ্চয়তা দেয়! এটা জনগণের বিবেকের কাছে প্রশ্ন।

আরও পড়ুন
একটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে 
বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী 

এ সময় বিএনপির এই ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ধর্মের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। যা জামায়াত প্রতিনিয়ত করে যাচ্ছে। ইসলাম কখনোই ক্ষমতার সিঁড়ি হতে পারে না। ধর্মকে ভোটের বাজারে পণ্য বানানো ধর্মেরই অবমাননা করা।

দেশের মানুষ এখন অনেক সচেতন উল্লেখ করে তিনি বলেন, জনগণ ধর্মীয় আবেগে নয়, বরং উন্নয়ন, গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সিদ্ধান্ত নিতে চায়।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, দেশের মানুষ জানে জান্নাতের মালিক স্বয়ং আল্লাহ। কোনো রাজনৈতিক দল, কোনো নেতা জান্নাতের চাবি হাতে নিয়ে বসে নেই। যখন রাজনৈতিক কর্মসূচিতে জান্নাত-জাহান্নামের কথা বলা হয়, তখন বুঝতে হবে রাজনৈতিক দেউলিয়াত্ব কোথায় গিয়ে ঠেকেছে।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow